ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

রোহিঙ্গা মুসলমানদের জন্য ত্রাণ পাঠানোর প্রস্তাব ইরানের

বাঙালী কণ্ঠ নিউজঃ রোহিঙ্গা মুসলমানদের জন্য সাহায্য পাঠানোর জন্য প্রস্তুত ইরান সরকার৷ দ্রুত মায়ানমার সরকার পরিস্থিতি স্বাভাবিক করুক৷ এমনই জানিয়ে দিল ইরান সরকার৷ একই ইস্যুতে মায়ানমার সরকারের তীব্র সমালোচনা করেছেন ইরানের সর্বচ্চো ধর্মীয় নেতা খামেনেই৷

এর আগে রাষ্ট্রসংঘের তরফে মায়ানমার সরকারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনা অভিযান বন্ধের আবেদন করা হয়েছে৷ থাইল্যান্ডে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মায়ানমার সফর করেন৷ দেশের উপ বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি৷

আলোচনায় রোহিঙ্গা মুসলিমদের নির্যাতন বন্ধের আহ্বান জানান। যদিও মায়ানমার-ইরানের মধ্যে সরাসরি কূটনৈতিক সম্পর্ক নেই৷ ফলে মায়ানমারে ইরানের স্বার্থ দেখাশোনা করেন থাইল্যান্ডে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত।

গত ২৫ অগস্ট নতুন করে অশান্তি ছড়ায় মায়ানমারের রাখাইন প্রদেশে৷ সরকারের অভিযোগ, রোহিঙ্গা জঙ্গিদের একটি গোষ্ঠী সেখানকার সেনা চৌকিতে হামলা করেছিল৷ তার পরেই সেনা অভিযান শুরু হয়৷ অভিযান ঘিরে আলোড়িত হচ্ছে আন্তর্জাতিক মহল৷

রাষ্ট্রসংঘের হিসেব, সেনা অভিযানে অন্তত এক হাজার রোহিঙ্গা মুসলিমের মৃত্যু হয়েছে৷ প্রাণ বাঁচাতে তিন লক্ষের বেশি রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশের চট্টগ্রামে প্রবেশ করেছেন৷ তেহরান প্রথম থেকেই মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের সমস্যা সমাধানে সরব৷ এমনই জানিয়েছেন ইরানি বিদেশ মন্ত্রকের মুখপাত্র বাহরাম কাসেমি৷  –কলকাতা২৪

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

রোহিঙ্গা মুসলমানদের জন্য ত্রাণ পাঠানোর প্রস্তাব ইরানের

আপডেট টাইম : ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭