ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী জ্বালানি নিরাপত্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী পেরিম দ্বীপ দখল: সমগ্র বাব আল-মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ নিলো হুথিরা এশিয়ান গেমস সবার আগে জাপানের পথে নারী ফুটবল দল সাবেক প্রার্থী বনাম নতুন মুখ: ঢাকার উত্তরে বিএনপির নগরপিতা কে হচ্ছেন নতুন আইফোন আসতেই পুরোনো মডেলের দাম বাড়ালো অ্যাপল চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি সরকারি সুযোগ-সুবিধা নিতে লেনদেন না করার বিষয়ে সতর্ক করলেন প্রতিমন্ত্রী ফরিদুল মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে

ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জন্য এবার সৌদি আরবকে দায়ী করেছে দেশটির উত্তরাঞ্চল নিয়ন্ত্রণকারী হুথি বিদ্রোহীরা। একই সঙ্গে এই হামলার ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান-সমর্থিত গোষ্ঠীটি।

সোমবার (১৩ জুলাই) সংঘটিত এই হামলার পর হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে একে ‘নগ্ন আগ্রাসন’ আখ্যা দেন। তিনি দাবি করেন, এই হামলার মধ্য দিয়ে ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা বড় ধরনের ধাক্কা খেল। সৌদি আরবকে এর পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেন তিনি। তবে হামলার ঘটনায় সৌদি সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্যদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি ইরানি বিমানকে সানায় অবতরণে বাধা দিতেই বিমানবন্দরের রানওয়ে লক্ষ্য করে হামলা চালানো হয়। পরে সরকারের এক সামরিক মুখপাত্র জানান, বিমানটি শেষ পর্যন্ত হুথি নিয়ন্ত্রিত হোদেইদাহ বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।

এডেনভিত্তিক সরকারের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের মাধ্যমে ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে আকাশসীমা লঙ্ঘনকারী যেকোনো বৈরী বিমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছে সরকার।

এদিকে ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার বিন মুতাহার আল-ইরিয়ানি অভিযোগ করেছেন, হুথিরা সানা বিমানবন্দরে আন্তর্জাতিক রেড ক্রসের একটি উড়োজাহাজ আটকে রেখেছে এবং এর পাইলট ও সহকারী পাইলটকে নিজেদের হেফাজতে রেখেছে।

বিশ্লেষকদের মতে, ২০২২ সালের যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও সাম্প্রতিক এই হামলা ইয়েমেনের সংঘাতকে আবারও নতুন করে উসকে দিতে পারে। গাজা যুদ্ধ, ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা এবং ইয়েমেনের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সূত্র: রয়টার্স

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী

হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে

আপডেট টাইম : ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬