ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশ

ইউরোপের শেনজেন ভিসার মতোই এবার মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে ভ্রমণের সুযোগ দিতে চালু হতে যাচ্ছে একক ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’। এটি কার্যকর হলে আন্তর্জাতিক পর্যটকদের আলাদা আলাদা ভিসার প্রয়োজন হবে না। একটি পারমিটের মাধ্যমেই জিসিসিভুক্ত ছয় দেশে ভ্রমণ করতে পারবেন তারা। খুব শিগগিরই এই ভিসা ব্যবস্থা চালু হওয়ার কথা রয়েছে।

সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত ‘সিকিউরিটি অ্যান্ড হিস্ট্রি ডায়ালগ ২০২৬’-এর একটি বিশেষ অধিবেশনে এ তথ্য জানান গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইবি। তিনি জানান, বহুল প্রতীক্ষিত এই ইউনিফাইড ভিসা সুবিধা খুব শীঘ্রই আলোর মুখ দেখবে, যা আন্তর্জাতিক পর্যটকদের জন্য এই অঞ্চলের দেশগুলোতে যাতায়াত আরও সহজ করবে।

একক ভিসার আওতায় বিদেশী পর্যটকরা যৌথভাবে ছয়টি দেশে প্রবেশের সুযোগ পাবেন। দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান ও কুয়েত।

তবে এই ভিসার চূড়ান্ত চালুর তারিখ, আবেদন প্রক্রিয়া, ফি কিংবা এর মেয়াদ কত দিন হবে- সে বিষয়ে বিস্তারিত কিছু এখনও ঘোষণা করা হয়নি। বর্তমানে জিসিসিভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহ এটি বাস্তবায়নে কাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশ

আপডেট টাইম : ০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬