ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক বাঁধনের ওপর হামলা নিয়ে সংসদে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল সরকার বাঁধনের ওপর হামলা, ইতালির আইনে শাস্তি কী শেখ হাসিনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে জুলাই যোদ্ধারা: হুইপ দুলু ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল বিটিসিএল অফিসে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ খুন ও ডাকাতির মামলা ২৩ বছর আগের সাজায় অশীতিপর বৃদ্ধ কারাগারে

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকসের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রনধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে আপনাদের জানানোর মতো আমার কাছে কোনো নতুন তথ্য নেই।’

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের সময় আউটরিচ অধিবেশনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বাংলাদেশের পক্ষ থেকে এ অধিবেশনে কে অংশ নেবেন তা নিয়ে এখনো সিদ্ধান্ত জানানো হয়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘বিভিন্ন দেশ ও রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণের বিষয়ে মন্ত্রণালয় হালনাগাদ তথ্য জানাবে। অংশগ্রহণের বিষয়ে আমরা আপনাদের জানাব। তবে এই মুহূর্তে আমি বলব, অনুগ্রহ করে আমাদের পক্ষ থেকে পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষা করুন।’

দুই বছর বন্ধ থাকার পর আগামী অক্টোবর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে সংবাদ সম্মেলনে জানতে চাইলে জয়সওয়াল বলেন, ‘এ বিষয়েও আমার কাছে কোনো তথ্য নেই।’

এ সময় বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে বৈঠকে তারেক রহমানের অংশগ্রহণ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে কি না, এ প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল।’

তিনি বলেন, ‘বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে আমাদের হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ করেছেন। তারা ভারত-বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন দিক, দুই দেশের অভিন্ন সম্পর্ক ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ এবং আগামী দিনগুলোতে কীভাবে এই সম্পর্ককে এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে আলোচনা করেছেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

আপডেট টাইম : ২৭ মিনিট আগে