ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী হুঁশিয়ারি প্রিন্সের ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর

তিন মাসের মধ্যে রোহিঙ্গাদের নিবন্ধন শেষ করার তাগিদ

বাঙালী কণ্ঠ নিউজঃ মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিবন্ধন কার্যক্রম আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন করার তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। সেই সঙ্গে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিকভাবে মিয়ানমারের উপর চাপ প্রয়োগের সুপারিশ করা হয়েছে।

জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তাগিদ ও সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী, আবদুর রহমান বদি, এস, এম, জগলুল হায়দার এবং হেপী বড়াল অংশ নেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, ইডকলের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে কমিটির সদস্যরা রোহিঙ্গাদের উপর মিয়ানমার সরকারের অব্যাহত নির্যাতনে উদ্বেগ প্রকাশ করে বলেন, রোহিঙ্গারা আমাদের জন্য বোঝা হলেও মানবিক দিক বিবেচনায় তাদেরকে অস্থায়ীভাবে আশ্রয় এবং ত্রাণ বিতরণ করা হচ্ছে। এসময়ে তারা সমন্বিতভাবে ত্রাণ বিতরণের উপর গুরুত্বারোপ করেন।

এদিকে বৈঠকে পাহাড় ধস নিয়ে আলোচনা হয়। এসময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, পাহাড় ধসের স্থায়ী সমাধানের জন্য একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি জেলা পরিষদ থেকে বরাদ্দকৃত নিরাপদ জায়গায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত মানুষ এবং গৃহহীনদের পুনর্বাসন করার সুপারিশ করে।

বৈঠকে ইডকলের কার্যক্রম, প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি ইত্যাদিসহ সার্বিক কার্যক্রমের একটি বিস্তারিত প্রতিবেদন কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়। কমিটি সাইক্লোন সেলটার নির্মাণ প্রকল্প (২য় পর্যায়) এর কাজ দ্রুত সম্পন্ন করার সুপারিশ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

তিন মাসের মধ্যে রোহিঙ্গাদের নিবন্ধন শেষ করার তাগিদ

আপডেট টাইম : ০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭