ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী হুঁশিয়ারি প্রিন্সের ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর

প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা

খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা রয়েছে। খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বুধবার (২৫ নভেম্বর) কুমিল্লার লাকসাম উপজেলার পাশাপুর গ্রামে আবুল কালাম স্কুল অ্যান্ড কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

লাকসাম স্টেডিয়ামকে আর মিনি স্টেডিয়াম হিসেবে সীমাবদ্ধ রাখা হবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এটিকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।

পাশাপাশি মনোহরগঞ্জ উপজেলায় একটি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনাও সরকারের রয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।যুবসমাজকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশে আর দ্বিতীয় কোনো ফ্যাসিস্ট দেখতে চাই না। বিগত ১৭ বছরে আমরা আর ফিরে যেতে চাই না।

ফ্যাসিস্টরা দেশের ভেতরে অগ্নিসন্ত্রাস চালিয়ে যাচ্ছে। দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্র করছে। এ বিষয়ে দেশের যুবসমাজকে সজাগ থাকতে হবে।অনুষ্ঠানে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালামসহ লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা

আপডেট টাইম : ১২ মিনিট আগে