উয়েফা নেশনস লিগে কোয়ার্টার ফাইনালের আট দলের প্রতিপক্ষ জানা গেল। শুক্রবার সন্ধ্যায় হয়ে গেল ড্র। সেরা আটের ম্যাচগুলো হবে ফিফার পরবর্তী আন্তর্জাতিক বিরতিতে, যা ২০২৭ সালের মার্চে।
নেশনস লিগে মূলত ‘এ’ গ্রুপকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। সেখানে ১ থেকে ৪ সাব-গ্রুপের সেরা দুদল উঠে এসেছে কোয়ার্টার ফাইনালে। ‘এ১’ থেকে ফ্রান্স, বেলজিয়াম, এরপর ‘এ২’ থেকে জার্মানি, নেদারল্যান্ডস, আর ‘এ৩’ থেকে ইংল্যান্ড, স্পেন এবং ‘এ৪’ থেকে পর্তুগাল, নরওয়ে টিকিট কেটেছে।
ফিফার পরের আন্তর্জাতিক বিরতি ২০২৭ সালের মার্চের শেষ সপ্তাহে। ২৫ মার্চ থেকে শুরু হবে সেরা আটের লড়াই। তবে এখনও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি উয়েফা।
প্রতিটি দল দুই লেগে লড়বে। একটি করে হোম এবং অ্যাওয়ে ম্যাচ। কোয়ার্টারের সবচেয়ে বড় ম্যাচগুলোর একটি হবে ফ্রান্স-স্পেনের।
নেশনস লিগের কোয়ার্টার কে কার প্রতিপক্ষ
স্পেন Vs ফ্রান্স
নরওয়ে Vs ইংল্যান্ড
নেদারল্যান্ডস Vs পর্তুগাল
বেলজিয়াম Vs জার্মানি

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























