ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি সৌদি কারাগারে মৃত্যু, ২৮ দিন পর দেশে ফিরল প্রবাসীর মরদেহ বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

মানবতা বিপন্ন আজ দহন আমার বুকে

বাঙালী কণ্ঠ নিউজঃ অন্ধকার আকাশ আমার

আগুন আমার বুকে
হিংস্র হায়েনার আঁচড়ে ক্ষত শিশুরা আজ
সাগর আমার চোখে।
দিলারা, আয়েশা, ফাতিমা কতই না আরও নাম
শিশুরা আজ পানিতে ডুবে আর রাস্তায় হারায় প্রাণ
ওদের জীবনের আজ নাই কোনো দাম।

২.
ছোট্ট একটি মেয়ে দুনিয়াটা নাই তার চেনা
নাম না জানা, হয়তোবা হাফিজা কিংবা রেহেনা
পিতামাতা নাই তার সাথে, সাবাড় করেছে হায়েনা;
দুই বছরের ভাইটি সাথে নিয়ে ভাসিয়েছে ডিঙি অথই সাগরে,
কুল নাই, কিনারা নাই, গন্তব্য নাই জানা
অভয় দিচ্ছে ছোট্ট ভাইটিকে—ওই দেখা যায় ঠিকানা।

আরেকটি শিশু বয়স হবে চার
দুই বছরের ভাইটি পিঠে তার
গন্তব্য তাদের কল্পনা শুধু, হয়তোবা জুটবে কিছু,
অন্ন নাই, বস্ত্র নাই, নাই কিছু সাথে
হারিয়ে ফেলেছে জন্মদাতা হিংস্র হায়েনার দাঁতে,
অভিভাবক নাই তাদের, নাই পিতামাতা
ত্রাণকর্তা আছেন সাথে, সহায় তাদের বিধাতা।

৪.
ক্ষুধার্ত আরেক অবুঝ শিশু খোঁজে মায়ের দুধ
মানুষ আর জানোয়ারের পার্থক্য নেই যে তার বুঝ
হায়েনার নখের আঁচড়ে নিস্তেজ দেহে পড়ে আছে তার মা
ডাকে সে মাকে—মাগো, কেন আর কথা বলো না।
এই ধর্ম, সেই ধর্ম খুনখারাবির বৃত্তে
চেহারায় মানুষ ওরা জানোয়ার তারা চিত্তে
মানবধর্ম বিপন্ন আজ, বিবেক কাঁদে আজ নিভৃতে।
চারদিকে রক্ত আজ তপ্ত এই নির্মম ধরণি
মা-বোনের রক্তের বন্যা আজ রক্ত নদীর পানি,
মাতাল পৃথিবী আজ আকাশে উড়ছে শুধুই শকুনি।
মানবতা বিপন্ন আজ দহন আমার বুকে
অন্ধকার পৃথিবী আজ সাগর আমার চোখে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী

মানবতা বিপন্ন আজ দহন আমার বুকে

আপডেট টাইম : ১০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭