ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুইজন বাংলাদেশি

বাঙালী কণ্ঠ নিউজঃ সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুইজন বাংলাদেশি। স্থানীয় সময় রবিবার দুপুরে শিল্প এলাকা শিফা ছানায়ার একটি ফ্যাক্টরিতে লাগা আগুনে মোট ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সৌদি গেজেট।

নিহত বাংলাদেশিরা হলেন- শরীয়তপুরের নড়িয়া উপজেলার তমিজ উদ্দিন সরদারের ছেলে শহিদ সরদার এবং কিশোরগঞ্জের কুলিয়াচর থানার নজিরদিঘী গ্রামের নুরুল ইসলামের ছেলে সোহাগ।

নিহত শহিদের এক নিকটাত্মীয় তাদের পরিচয় নিশ্চিত করেছেন বলে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর সরোয়ার আলম জানিয়েছেন।

সৌদি ফায়ার সার্ভিসের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, একটি কারপেন্টার ফ্যাক্টরিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এখনো তা নিশ্চিত হওয়া যায়নি।

তবে উদ্ধার কাজ শেষে দমকল বাহিনী প্রাথমিকভাবে নিহতদের জাতীয়তা প্রকাশ করলেও কোনটি কার মরদেহ তা শনাক্ত করতে পারেনি। দূতাবাসের প্রতিনিধিরা নিকটাত্মীয়ের মাধ্যমে মরদেহ শনাক্তের চেষ্টা চালাচ্ছেন।

অগ্নিকাণ্ডের ওই ঘটনায় আরও তিন বাংলাদেশিকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তাদের নামপরিচয় জানা যায়নি। তাদের হাসপাতালে চিকিৎসাধীন দেয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুইজন বাংলাদেশি

আপডেট টাইম : ০৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭