ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানে আগাম নির্বাচনে ভোটগ্রহণ

বাঙালী কণ্ঠ নিউজঃ জাপানে আগাম নির্বাচনে ভোটগ্রহণ চলছে। টাইফুনের কারণে ঝড়োময় পরিস্থিতিতেই রোববার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।  নির্ধারিত সময়ের একবছর আগেই অ্যাবে গত ২৫ সেপ্টেম্বর এ আগাম নির্বাচনের ঘোষণা দেন।

এ সময়ে তিনি বলেন, জাপানের জাতীয় সংকট মোকাবেলায় তার পক্ষে নতুন রায় প্রয়োজন। উত্তর কোরিয়া দেশটির জাতীয় সংকটের একটি অন্যতম ইস্যু। উত্তর কোরিয়া কেবল হোক্কাইডোর ওপর দিয়ে দু’টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষাই চালায়নি, জাপানকে সাগরে ডুবিয়ে দেয়ারও হুমকি দিয়েছে। এছাড়া জাতীয় সংকটে অন্তর্ভূক্ত রয়েছে পরবর্তী ফুকুশিমা পরমাণু নীতি ও কর ইস্যু।

দেশজুড়ে স্থানীয় সময় সকাল সাতটায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে রাত আটটা পর্যন্ত। ঝড়ো বাতাস আর বৃষ্টির মধ্যেই ভোটাররা ভোটকেন্দ্রে হাজির হচ্ছেন।

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশের বর্তমান প্রধানমন্ত্রী শিনজে অ্যাবে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ভোটে জয় পাবেন বলে ধারণা করা হচ্ছে। ভোটগ্রহণের আগের সব জরিপেও তেমনটাই আভাস পাওয়া গেছে।

এছাড়া পর্যবেক্ষকরাও মনে করছেন জাতীয়তাবাদী অ্যাবের লিবারেল ডেমোক্রেটিক পার্টির আর কোন বিকল্প নেই। অ্যাবে আশা করছেন, তার দল দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেলে তিনি সংবিধান সংশোধনের সুযোগ পাবেন। বিশেষ করে দেশটির ‘আত্মপ্রতিরক্ষা বাহিনী’কে জাতীয় সেনাবাহিনীতে রূপান্তর করতে পারবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দেশটির প্রতিরক্ষা বাহিনী ‘আত্ম-প্রতিরক্ষা বাহিনী’ হিসেবেই তাদের কার্যক্রম চালিয়ে আসছে। বাসস।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাপানে আগাম নির্বাচনে ভোটগ্রহণ

আপডেট টাইম : ১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭