ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে, আলোচনায় ছাত্রনেতা জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

বেতন পান ৩০-৩২ হাজার টাকা, অনুষ্ঠানে এত টাকা কোথা থেকে আসে

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সব মিলিয়ে ০বেতন পান ৩০-৩২ হাজার টাকা, কিন্তু এত আয়োজন করে কীভাবে অভিষেক অনুষ্ঠান করছেন? এত টাকা কোথা থেকে আসে আপনাদের কাছে?

তিনি বলেন, কোনো ধরনের দুর্নীতিতে ছাড় দেয়া হবে না।

শনিবার বাংলাদেশ খাদ্য কর্মকর্তা সমিতির নবনির্বাচিত নেতাদের অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা

বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, এ বেতনে আপনাদের সংসার চালাতে কষ্ট হয়।  এত বড় অনুষ্ঠান কীভাবে আয়োজন করেন? আবার অনুষ্ঠান শেষে খাবারেরও ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, আমার এ ধরনের অনুষ্ঠানে আসতে বিবেকে বাধে। ভবিষ্যতে আমি এ ধরনের অনুষ্ঠানে আসব কি না তা ভেবে দেখবো।  আপনাদের বলি, এগুলো পরিহার করুন।

কামরুল ইসলাম বলেন, আপনারা কৃষকের কাছ থেকে চাল কেনেন না, কোনো মাধ্যমে চাল কেনেন তা খতিয়ে দেখব।  কোনো ধরনের দুর্নীতি করলে ছাড় দেয়া হবে না।

খাদ্যমন্ত্রী বলেন, আপনারা আমার কাছে বিভিন্ন দাবি তুলে ধরেছেন। কিন্তু আমি বলতে চাই, কিছু পেতে হলে কিছু দিতে হয়।  সততার সঙ্গে কাজ করবেন, আমি এটাই চাই।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

বেতন পান ৩০-৩২ হাজার টাকা, অনুষ্ঠানে এত টাকা কোথা থেকে আসে

আপডেট টাইম : ০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০১৬