ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া প্রশাসনের নাকের ডগায় ভুয়া জার্মান ক্লাব বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা ঢাকা উত্তরে দুই, দক্ষিণে চার নেতা আলোচনায় বিএনপির সম্ভাব্য মেয়র পদপ্রার্থী নয় বছর পর খুলল ওসমানী উদ্যান পদত্যাগের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী ‘সেরা পরামর্শ’ দিয়েছিলেন: ইশরাক ‘ডিআইজির বাড়ি’ বলে অভয় দেওয়া হয় আমন্ত্রিতদের ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ ম্যাজিস্ট্রেসি ছেড়ে রাজনীতিতে, সালাহউদ্দিনের একাল-সেকাল সুন্দরবনের হিরণ পয়েন্ট পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষাসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধন হচ্ছে: তথ্যমন্ত্রী

মানুষ যা পায় আ.লীগ এলেই পায় : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে যাতে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করে, সেই পরিবেশ আমরা সৃষ্টি করছি। সে লক্ষ্যে আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী কার্যক্রম গ্রহণ করেছি। সরকারও একই কর্মসূচি পালন করছে।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (আজ, ২৩ জুন) দশম জাতীয় সংসদে বাজেট অধিবেশনে সংসদে দেয়া অনির্ধারিত বক্তব্যে প্রধানমন্ত্রী ওই কথা বলেন।

সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাবার্ষিকী উপলক্ষে অনির্ধারিত আলোচনার সূচনা করেন শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু। এরপরই প্রধানমন্ত্রী

বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘কিছু তো থাকে, সবসময় ষড়যন্ত্রে লিপ্ত। সব ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করেছে, সুরক্ষিত করেছে, আর্থ সামাজিক উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে ।’

তিনি আরও বলেন, ‘এদেশের মানুষ যতটুকু পেয়েছে আওয়ামী লীগ যখন সরকারে এসেছে তখনই পেয়েছে। তা ছাড়া সবসময় জনগণ বঞ্চিত হয়েছে। স্বাধীনতার পর মাত্র সাড়ে তিনবছর ক্ষমতায় বঙ্গবন্ধু এই দেশকে গড়ে তুলেছেন। আজকে আমরা আমাদের প্রবৃদ্ধি ৭ ভাগ অর্জিত হয়েছে বলি। ৭ ভাগ কিন্তু জাতির পিতার আমলেই প্রথম অর্জন করা সম্ভব হয়েছিল। এরপর আর পারেনি। বঙ্গবন্ধুকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছিল, তারা বছরের পর বছর দেশ শাসন করেছে, দেশকে পিছিয়ে নেয়াই যেন ছিল তাদের একমাত্র  লক্ষ্য।’

তিনি বলেন, ‘অধিকার আদায়ে আওয়ামী লীগ বার বার নেতৃত্ব দিয়ে গেছে। প্রত্যেক আন্দোলনে বিজয় লাভ করেছে এবং জনগণের  ক্ষমতা জনগণের হাতে তুলে দিয়েছে।’

শেখ হাসিনা আওয়ামী লীগের প্রতিষ্ঠার কথা উল্লেখ করে বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে সেই আওয়ামী লীগই এই বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা এনে নেয়। কাজেই আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলার স্বাধীনতার সাথে একটা যোগসূত্র রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া

মানুষ যা পায় আ.লীগ এলেই পায় : শেখ হাসিনা

আপডেট টাইম : ০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০১৬