ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

মোবাইল সিমে কর বসানোর প্রস্তাব দীপু মনির

সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করে তার খরচ মেটানোর জন্য মোবাইল সিমের ওপর ২৫ পয়সা কর ধার্য করার প্রস্তাব করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।

সোমবার দুপুরে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ প্রস্তাব করেন তিনি।

ডা. দীপু মনি বলেন, মোবাইল সিমের ওপর ২৫ পয়সা কর ধরা হলে কেউ তা দিতে অপারগতা প্রকাশ করবে না।  এ কর থেকে যে টাকা আসবে তা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তকরণের খরচ মেটানো যাবে।

তিনি বলেন, সংসদ সদস্যদের দাবি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা।  দেশে

বর্তমানে ১৩ কোটি ২০ লাখ সিম রেজিস্ট্রেশন হয়েছে।

দীপু মনি বলেন, এই সিমের ওপর ২৫ পয়সা করে ট্যাক্স ধার্য করলে মাসে প্রত্যেক গ্রাহককে দিতে হবে ৭ টাকা।  এতে বছরে আসবে ১ হাজার ১৮৮ কোটি টাকা।

তিনি বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হলে খরচ বাড়বে ১ হাজার কোটি টাকা।  তাই সিমের ওপর কর বড়িয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের খরচ মেটানো যেতে পারে।

দীপু মনি বলেন, দেশে শিল্প খাতের উন্নয়নে পোশাক শিল্পের ওপর যে উৎস কর ধার্য করা হয়েছে তা কমানোর প্রস্তাব করছি।  যদি বাড়াতেই হয় তবে একভাগের বেশি না বাড়ানোর সুপারিশ করছি।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, চর উন্নয়নের যে থোক বরাদ্দ দেয়া হয় তা ব্যয় হয় না।  চর উন্নয়নের ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ নেয়া দরকার।

মেডিকেল যন্ত্রপাতি আমদানির ওপর ট্যাক্স কমানোর দাবি করে মেডিটেশন থেকে ট্যাক্স প্রত্যাহার করার কথাও বলেন ডা. দীপু মনি।

সুশীলসমাজের সমালোচনা করে তিনি বলেন, তথাকথিত সুশীলসমাজ দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করে।  তারা জ্বালানি খাতের উন্নয়নে বাধা দেয়, রামপালের বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বাধা দেয়, জঙ্গিবাদ দমনে বাধা দেয়।  তবে কোনো বাধাই উন্নয়নের অগ্রযাত্রা দমাতে পারবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

মোবাইল সিমে কর বসানোর প্রস্তাব দীপু মনির

আপডেট টাইম : ০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০১৬