ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

অবৈধ হাসিনা সরকারের টার্গেট বিএনপিকে ধ্বংস করা

মঙ্গলবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাব মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির ইফতার মাহফিলে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সরকারের টার্গেট হলো বিএনপিকে ধ্বংস করা আর বিএনপি ধ্বংস হলেই চিরস্থায়ীভাবে ক্ষমতার বন্দোবস্ত পেয়ে যাবে।

খালদা জিয়া বলেন, দেশের আজ কী অবস্থা তা আপনারা সবাই জানেন, বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা। অবৈধ হাসিনা সরকারের টার্গেট হলো বিএনপি, বিএনপিকে ধ্বংস করা। হাসিনা মনে করছে, বিএনপি ধ্বংস হলেই সে চিরস্থায়ীভাবে ক্ষমতার বন্দোবস্ত পেয়ে যাবে। কিন্তু এ দেশের জনগণ সব সময় গণতন্ত্রের পক্ষেই ছিল। তারা মুক্তিযুদ্ধও করেছে, যাতে এ দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা হয় এবং সবাই ন্যায় বিচার পায়।

তিনি বলেন, কিন্তু দেশে আজ না আছে গণতন্ত্র, না আছে ন্যায়বিচার, না আছে আইনের শাসন ও জনগণের জানমালের নিরাপত্তা। আজকে কারো জীবনই নিরাপদ নয়। যেকোনো মুহূর্ত যেকোনো জায়গায় যেকোনো ঘ্টনা ঘটতে পারে। এই হলো দেশের অবস্থা।

জনগণের অধিকার ফেরাতে ঢাকা মহানগর বিএনপিকে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, আজ মানুষের কোনো অধিকার নেই। তাদের অধিকার প্রতিষ্ঠায় ঢাকা মহানগর বিএনপিকে আরো শক্তিশালী ও ঐক্যবদ্ধ হতে হবে। নগর বিএনপি শক্তিশালী ও ঐক্যবদ্ধ হলেই কেবল আমরা জনগণের অধিকার ফিরিয়ে আনতে পারবো।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

অবৈধ হাসিনা সরকারের টার্গেট বিএনপিকে ধ্বংস করা

আপডেট টাইম : ০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০১৬