ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

চরম ঝুঁকিতে হাওরের জীবন

বাঙালী কণ্ঠ নিউজঃ অথৈ পানিতে ছোট ছোট দ্বীপের মতো ভেসে থাকা হাওরাঞ্চলের গ্রামগুলো এখন চরম ঝুঁকিতে। নিরাপত্তাহীনতায়ও বেসামাল সেখানকার মানুষজন। প্রাকৃতিক বৈরিতা, যোগাযোগ বিচ্ছিন্নতা, বিদ্যুৎ ও অন্যান্য সুবিধার অভাবের সঙ্গে যুক্ত হয়েছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিও। চারিগ্রামে ফাইভ মার্ডারের ঘটনার পর আতঙ্ক আর উদ্বেগ গ্রাস করেছে সমগ্র হাওরাঞ্চলকে।

দিনে-দুপুরে চারিগ্রামে দুই দলের সংঘর্ষে পাঁচজন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হওয়ার ঘটনায় উভয়পক্ষের মামলায় আসামি করা হয়েছে প্রায় ২৫০ জনকে।

‘আমাদের গ্রামে এখন আর কোনো পুরুষ নেই, পুরো এলাকাই পুরুষশূন্য। মামলায় গ্রেফতার এড়াতে গা-ঢাকা দিয়েছে লোকজন’- এভাবেই পরিস্থিতি ব্যাখ্যা করেন কিশোরগঞ্জ শহরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাওন শাহরিয়ার।

হাওরের মানুষ এখন জীবনের নিরাপত্তার বিষয়েই বেশি চিন্তিত। অতিবৃষ্টি বা বন্যার মতো দুযোগের চেয়ে আইন-শৃঙ্খলাজনিত সমস্যা বেশি ভাবাচ্ছে তাদেরকে’।

কিশোরগঞ্জের পূ্র্বাঞ্চলীয় ইটনা, মিটামন, অষ্টগ্রাম উপজেলা নিয়ে গঠিত বিস্তীর্ণ ও দুর্গম হাওরাঞ্চল জেলার মোট আয়তনের প্রায় তিনভাগের একভাগ হলেও প্রশাসনিক সুযোগ-সুবিধা সেখানে অপ্রতুল। নাগরিক নিরাপত্তা ব্যবস্থাও জোরদার নয়। শত শত মানুষ দিনের বেলায় প্রকাশ্য লড়াই করে নিজেদের মধ্যে খুন-জখম করলেও সেটি ফেরাতে পারেননি আইন-শৃঙ্খলায় নিয়োজিতরা।

প্রাকৃতিক সম্পদ, প্রাণবৈচিত্র্য ও পর্যটন সম্ভাবনার হাওরাঞ্চলের সমৃদ্ধি নষ্ট হচ্ছে নাগরিক নিরাপত্তাহীনতায়। ছবি: রেজওয়ান আহাম্মেদ তৌফিক

বিভিন্ন শ্রেণি-পেশার হাওরবাসী বলছেন, ‘প্রাকৃতিক দুর্যোগ ও বিরূপ পরিবেশের প্রতিকূল জীবনের পাশাপাশি নাগরিক নিরাপত্তাহীনতা, সামাজিক সুরক্ষার অভাব ও আইন-শৃঙ্খলার অবনতি বেড়ে দুর্বিষহ হয়ে উঠছে হাওরের জীবন-যাপন। প্রচুর প্রাকৃতিক সম্পদ, প্রাণবৈচিত্র্য ও পর্যটন সম্ভাবনার হাওরাঞ্চলের উন্নয়ন-অগ্রগতি, আধুনিকায়ন ও সমৃদ্ধি বিনষ্ট হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

ইটনার অবসরপ্রাপ্ত শিক্ষক অপরেশ তলাপাত্র বলেন, ‘বিচ্ছিন্ন গ্রামগুলোতে নৌ-পথে দ্রুত যাতায়াতে যথেষ্ট সংখ্যক আধুনিক নৌ-যান পুলিশের নেই। মান্ধাতার আমলের নৌকা দিয়ে পুরো হাওরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করাও অসম্ভব’।

‘শুধু আইন-শৃঙ্খলাজনিত নিরাপত্তাহীনতাই নয়, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে যাতায়াতেও মানুষের ভোগান্তির শেষ নেই’- বলেন।

বাংলানিউজ

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

চরম ঝুঁকিতে হাওরের জীবন

আপডেট টাইম : ০৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭