ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই শহীদদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান টিউশনির টাকা চাওয়ায় শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ১০ কোপ শিক্ষামন্ত্রীকে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ফারজানা রহমান অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে, আখেরী চাহার ১২ আগস্ট লেবানন-ইসরায়েল আলোচনায় ‘পাইলট জোন’ স্থাপনে সম্মতি শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের

সমাবেশ সফল করায় নাগরিক কমিটির কৃতজ্ঞতা

বাঙালী কণ্ঠ নিউজঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক ‘ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি পাওয়ায় গতকাল শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশ সফল করায় সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক আনিসুজ্জামান ও এর সদস্যরা। আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক বিবৃতিতে সর্বস্তরের জনগণকে এই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

বিবৃতিতে তাঁরা বলেন, তাপ্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠিত এ সমাবেশে সব পেশাজীবী ও বিভিন্ন শ্রেণির বিপুলসংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন। এজন্য নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা সর্বস্তরের জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

গতকাল শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ মার্চ লাখো মানুষের সামনে ঐতিহাসিক দিকনির্দেশনামূলক ভাষণ দিয়েছিলেন যে উদ্যানে দাঁড়িয়ে, সেখানেই এর স্বীকৃতি উদ্‌যাপনে এই সমাবেশের আয়োজন করে নাগরিক কমিটি। প্রধানমন্ত্রী ছাড়াও বিশিষ্ট নাগরিকেরা এতে বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জুলাই শহীদদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সমাবেশ সফল করায় নাগরিক কমিটির কৃতজ্ঞতা

আপডেট টাইম : ০১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭