ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

লেবানন-ইসরায়েল আলোচনায় ‘পাইলট জোন’ স্থাপনে সম্মতি

য়াশিংটনের মধ্যস্থতায় ইতালির রাজধানী রোমে লেবানন ও ইসরায়েলের নতুন দফার আলোচনা শেষ হয়েছে। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আলোচনায় দুপক্ষ দক্ষিণ লেবাননে ‘পাইলট জোন’ স্থাপনে সম্মত হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

বৈরুতে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে আজ বুধবার (১৫ জুলাই) শেয়ার করা এক বিবৃতিতে ওই মার্কিন কর্মকর্তা বলেন, ‘দুই দিনের ফলপ্রসূ ও ইতিবাচক আলোচনার পর বৈঠকটি শেষ হয়েছে। অংশগ্রহণকারীরা পাইলট জোন প্রক্রিয়ার কাঠামো এবং নির্দেশনাবলীর বিষয়ে একমত হয়েছেন। আগামী দিনগুলোতে এ ধরনের অঞ্চল প্রতিষ্ঠার বিষয়টি চূড়ান্ত করে তা বাস্তবায়ন করা হবে।’

ওয়াশিংটনে পাঁচ দফা আলোচনার পর গত মাসে স্বাক্ষরিত ‘ফ্রেমওয়ার্ক চুক্তি’র ওপর ভিত্তি করেই ইতালির রাজধানীতে মার্কিন-মধ্যস্থতায় এই আলোচনাটি অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে লেবাননের আলোচকরা দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে ‘অগ্রগতি’ আশা করছেন।

এই চুক্তির লক্ষ্য হলো ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধাবস্থার অবসান ঘটানো, ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রীকরণ, দক্ষিণে লেবাননের সেনাবাহিনী মোতায়েন এবং দুটি ‘পাইলট জোন’ থেকে শুরু করে ধাপে ধাপে ইসরায়েলি বাহিনীকে লেবানন থেকে পুরোপুরি প্রত্যাহার করা। তবে হিজবুল্লাহর প্রত্যাখ্যান করা এই চুক্তিতে ইসরায়েল কতদিনের মধ্যে সেনা প্রত্যাহার করবে, তার কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।

তাছাড়া ইসরায়েলি কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হিজবুল্লাহ যতদিন সশস্ত্র থাকবে, ততদিন তাদের বাহিনী সীমান্ত বরাবর ১০ কিলোমিটারের ‘নিরাপত্তা অঞ্চলে’ অবস্থান করবে।

গত মঙ্গলবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডন সার বলেছিলেন যে, তার দেশ এই দুটি পাইলট জোন বাস্তবায়নে এগিয়ে যেতে প্রস্তুত।

লেবানন ও ইসরায়েলের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। গত মার্চ মাসে ইসরায়েলে হামলা চালিয়ে হিজবুল্লাহ তাদের দেশকে বৃহত্তর মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়িয়ে ফেলার পর দুই দেশ এই আলোচনা শুরু করে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

লেবানন-ইসরায়েল আলোচনায় ‘পাইলট জোন’ স্থাপনে সম্মতি

আপডেট টাইম : ৩ ঘন্টা আগে