ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী জ্বালানি নিরাপত্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী পেরিম দ্বীপ দখল: সমগ্র বাব আল-মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ নিলো হুথিরা এশিয়ান গেমস সবার আগে জাপানের পথে নারী ফুটবল দল সাবেক প্রার্থী বনাম নতুন মুখ: ঢাকার উত্তরে বিএনপির নগরপিতা কে হচ্ছেন নতুন আইফোন আসতেই পুরোনো মডেলের দাম বাড়ালো অ্যাপল চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি সরকারি সুযোগ-সুবিধা নিতে লেনদেন না করার বিষয়ে সতর্ক করলেন প্রতিমন্ত্রী ফরিদুল মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

বিশ্বকাপে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে কথার লড়াই জমে উঠেছে। তবে খেলোয়াড় বা কোচের দিক থেকে নয়, আর্জেন্টিনার ভাইস-প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিয়ারুয়েলের মাধ্যমে। ইংল্যান্ডকে দখলদার এবং জলদস্যু বলেছেন ৫১ বর্ষী এ রাজনৈতিক ব্যক্তিত্ব।

মূলত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ কেন্দ্রিক সমস্যার কথা উল্লেখ করে এমন মন্তব্য ভিয়ারুয়েলের। ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচের আগে সেই কথা স্মরণ করেছেন তিনি। একই সাথে উল্লেখ করেছেন, আর্জেন্টিনার প্রাপ্যের কথা সবসময়ই বলে যাবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিক্টোরিয়া ভিলারুয়েল লিখেছেন, ‘আমরা সেই জবরদখলকারী জলদস্যুদের বিরুদ্ধে খেলব। এটি কেবল আরেকটি সাধারণ ম্যাচ নয়। আমি কোন রাজনৈতিক ভদ্রতা দেখাতে যাব না বা হৃদয়হীন হবো না। ইংরেজদের বিরুদ্ধে ম্যাচ মানেই সবসময় তারচেয়েও বেশি কিছু।’

‘এটি মালভিনাস (ফকল্যান্ড দ্বীপপুঞ্জ), এটি ডিয়েগো, এটি লিওর শেষ সুযোগ এবং দখলদারদের রুখে দেয়ার লড়াই। এগিয়ে যাও আর্জেন্টিনা! কারণ আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত, আমরা আমাদের প্রাপ্য দাবি করে যাবো!’

‘লাস মালভিনাস’ হল ফকল্যান্ড দ্বীপপুঞ্জের আর্জেন্টাইন নাম। ২০১৩ সালে এখানে আয়োজিত এক গণভোটে দ্বীপবাসীরা বিপুল ভোটে যুক্তরাজ্যের একটি ‘ওভারসিজ টেরিটরি’ বা বিদেশের অধীনস্থ অঞ্চল হিসেবে থেকে যাওয়ার পক্ষে রায় দিয়েছিল। যুদ্ধের মাধ্যমে এটি ইংলিশরা দখল করে নিয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

আপডেট টাইম : ০৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬