ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

সমাবেশ সফল করায় নাগরিক কমিটির কৃতজ্ঞতা

বাঙালী কণ্ঠ নিউজঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক ‘ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি পাওয়ায় গতকাল শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশ সফল করায় সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক আনিসুজ্জামান ও এর সদস্যরা। আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক বিবৃতিতে সর্বস্তরের জনগণকে এই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

বিবৃতিতে তাঁরা বলেন, তাপ্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠিত এ সমাবেশে সব পেশাজীবী ও বিভিন্ন শ্রেণির বিপুলসংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন। এজন্য নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা সর্বস্তরের জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

গতকাল শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ মার্চ লাখো মানুষের সামনে ঐতিহাসিক দিকনির্দেশনামূলক ভাষণ দিয়েছিলেন যে উদ্যানে দাঁড়িয়ে, সেখানেই এর স্বীকৃতি উদ্‌যাপনে এই সমাবেশের আয়োজন করে নাগরিক কমিটি। প্রধানমন্ত্রী ছাড়াও বিশিষ্ট নাগরিকেরা এতে বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

সমাবেশ সফল করায় নাগরিক কমিটির কৃতজ্ঞতা

আপডেট টাইম : ০১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭