ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

অক্সফোর্ডের দুই বান্ধবীই প্রধানমন্ত্রী

ভাগ্য বলে এটাকেই। ব্রেক্সিট বিরোধী হয়েও এর শতভাগ ফায়দা তুললেন তিনি। কথায় বলে না, কারও পৌষ মাস, কারও সর্বনাশ। তেরেসা মে’র জন্য এটা পৌষ মাসই বলতে হবে। তার কাছেই যাচ্ছে ১০ ডাউনিং স্ট্রিটের চাবি। আজ সন্ধ্যায় নতুন এক ইতিহাস তৈরি হবে। তিনি হবেন মার্গারেট থ্যাচারের পর বৃটেনের ইতিহাসে দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। ডেভিড ক্যামেরন ১০ ডাউনিং স্ট্রিট ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। সঙ্গে তার তিন সন্তান। ধারণা করা গিয়েছিল, আরো দুই মাস হয়তো ডাউনিং স্ট্রিটে থাকতে পারবেন। কিন্তু অ্যান্দ্রিয়া লিডসমের নাটকীয় ঘোষণায় সব তছনছ হয়ে গেছে। তিনি ছিলেন তেরেসা মে’র অন্যতম প্রতিদ্বন্দ্বী। যদিও ফারাক ছিল অনেক বেশি। কিন্তু সোমবার আকস্মিকভাবে ঘোষণা দেন, তিনি আর প্রধানমন্ত্রীর দৌড়ে নেই। তখনই নিশ্চিত হয়ে যায়, তেরেসার ভাগ্য। তেরেসা মে ছয় বছর ধরে ক্যামেরন মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ধীর-স্থির, নীতির প্রশ্নে আপসহীন তেরেসা প্রধানমন্ত্রীর দায়িত্ব পাবেন সেটা কি তিনি ভেবেছিলেন? অবশ্য তার বান্ধবী বেনজির ভুট্টো ২৮ বছর আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন। ২০০৭ সালের ২৭শে ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান তিনি। অক্সফোর্ডে পড়ার সময় বৃটিশ কনজারভেটিভ এসোসিয়েশনের এক ডিস্কো পার্টিতে বেনজির ভুট্টো ফিলিপ মে’র সঙ্গে তেরেসার পরিচয় করে দিয়েছিলেন। সে থেকে প্রেম, তারপর পরিণয়। ব্যাংকার ফিলিপ মে রসিকতায় টইটম্বুর। তেরেসাই বা কম কিসে।

ব্রেক্সিটের ফল যদি উল্টো হতো তখন ক্যামেরনই থাকতেন ডাউনিং স্ট্রিটে। কিন্তু ৩ বছর বাকি থাকতেই ক্যামেরনকে পর্দার আড়ালে চলে যেতে হলো। নিজের অনেক পয়সা খরচ করে সামান্থা ক্যামেরন ১০ ডাউনিং স্ট্রিটের ফ্ল্যাটকে সাজিয়েছিলেন। তার হয়তো ধারণা ছিল, পুরো সময়টাই তিনি সেখানে থাকবেন। কিন্তু রাজনীতির খেলা। কখন যে ভূমিকম্প আসে, কখন যে আসে সাইক্লোন। ব্রেক্সিট ভূমিকম্প বৃটিশ রাজনীতিকে শুধু ওলটপালটই করেনি, অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছিল। বরিস জনসন নায়ক থেকে খলনায়ক হয়েছেন, যুদ্ধে জয়ী হয়েও। মাইকেল গোভ নিজের হিসাবেই ভুল করেছিলেন। জর্জ অসবর্ন রাজনীতির দাবার খেলায় কখন যে হারিয়ে গেছেন। এটার খোঁজ কেউ রাখে না। প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন অ্যান্দ্রিয়া লিডসম। সংবাদপত্রে সাক্ষাৎকার দিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনেন। তেরেসা মে নিঃসন্তান, তাই তিনি যোগ্য নন। এটা বলে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে প্রমাণের চেষ্টা করেন। কিন্তু এটা তো বৃটিশ সভ্যতা, সমাজব্যবস্থা। কেউই এটাকে পছন্দ করেননি। প্রচণ্ড সমালোচনার মুখে এ মন্তব্য তিনি প্রত্যাহার করেন। এবং এরপর তিনি পর্দার আড়ালে চলে যেতে বাধ্য হন। তেরেসা মে বলেছেন, তিনি এক চমৎকার বৃটেন গড়ে তুলবেন।

৫৯ বছর বয়স্ক তেরেসা প্রথম এমপি হন ১৯৯৭ সনে। ২০১০-এর মে মাসে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন ক্যামেরন। তিন বছর হাতে রেখে মে’র কাছেই ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছেন। তবে এ মে সে মে নয়। তিনি হচ্ছেন তেরেসা মে। টুইটার আর ফেসবুকের কারণে দুনিয়াতে কত কিছুই না ঘটে। তেরেসা মে প্রধানমন্ত্রী হচ্ছেন শুনে টুইটারে অনেকেই বার্তা পাঠিয়েছেন মডেল কন্যা মে’কে। এটাও এক ধরনের আনন্দ। গত এক শতাব্দীতে বৃটেনে ২৪ জন প্রধানমন্ত্রী হয়েছেন। এরমধ্যে অর্ধেক বিনা নির্বাচনে। এ প্রশ্ন সামনে রেখে, লিবারেল ডেমোক্রেট ও লেবার পার্টির কোনো কোনো এমপি স্মরণ করিয়ে দিচ্ছেন, ২০০৭ এর ঘটনা। তারা বলছেন, নতুন নির্বাচন দিতে হবে। গর্ডন ব্রাউন যখন টনি ব্লেয়ারের উত্তরসূরি হন, তখন ডেভিড ক্যামেরন এই প্রশ্ন তুলেছিলেন। কিন্তু তেরেসা মে এ দাবি নাকচ করেছেন। ব্রেক্সিট নিয়েও তার অবস্থান আরো খোলাসা করেছেন। বলেছেন, জনরায় বদলানোর কোনো সুযোগ নেই। সেটা এখন অতীত। আমাদেরকে ইইউ থেকে বেরিয়ে আসতে হবেই। দ্বিতীয় গণভোটের দাবি তুলে কোনো লাভ নেই।

এক অস্থির সময়ে তেরেসা মে বৃটেনের হাল ধরতে যাচ্ছেন। তার সামনে অনেক চ্যালেঞ্জ। প্রথম কাজ হচ্ছে, রাজনৈতিক স্থিতি, অর্থনীতির গতি ফিরিয়ে আনা। ইউউ থেকে বেরিয়ে আসার ছক তৈরি করা। দলের ভেতরেও নানামুখী তৎপরতা রয়েছে, এগুলো সামাল দেয়া। লাখ লাখ ইউরোপীয় অভিবাসীর মনে আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনা। ইউরোপীয় নেতাদের সঙ্গে সুসম্পর্ক পুনরায় গড়ে তোলা। তেরেসা মে’র প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণায় কিছুটা চাঞ্চল্য এসেছে। পাউন্ডের দামেও তেজি ভাব লক্ষ্য করা যাচ্ছে।

এখানে স্মরণ করতেই হয়, ডেভিড ক্যামেরন তার ছয় বছরের শাসনামলে রাজনৈতিক স্থিতি আর অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে এনেছিলেন। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে দিয়েছিলেন। আন্তর্জাতিক রাজনীতিতে অযথা বৃটেনকে জড়াননি। যেমনটা করেছিলেন, টনি ব্লেয়ার।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

অক্সফোর্ডের দুই বান্ধবীই প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০১৬