ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

যে কারণে আমলকির রস খাবেন

বাঙালী কণ্ঠ নিউজঃ আমলকির বহুবিধ গুণ। ত্বক ডিটক্স করার জন্য আমলকির দোসর হয় না। রক্ত পরিশ্রুতও করে আমলকি। তা ছাড়া বিভিন্ন ভিটামিনের সমাহার ত্বক এবং চুলে পুষ্টিও জোগায়। এক ঝলকে দেখে নিন আমলকির কী কী উপকারিতা রয়েছে।

জাঁকিয়ে শীত পড়ছে। এই সময় ঘরে ঘরে সর্দি ও জ্বরের বাড়বাড়ন্ত। দিল্লির এক জন ডায়েটিশিয়ান এবং ওজন বিশেষজ্ঞ গার্গি শর্মা জানিয়েছেন, প্রতিদিন এত চামচ আমলকির রস মধু দিয়ে খেলে সর্দি-কাশির প্রকোপ থেকে রেহাই মিলবে।

পাশাপাশি মুখের আলসার হওয়ার সম্ভাবনা কমবে। নিয়মিত আমলকির রস খেলে কোলেস্টরল নিয়ন্ত্রণে থাকে। তা ছাড়া, এর মধ্যে রয়েছে অ্যামিনো অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা হৃৎপিণ্ডের কর্মক্ষমতা বাড়ায়।

ডায়াবিটিস রোগীদের কাছে খুবই উপকারি আমলকির রস। হাঁপানি কমাতে এর জুরি মেলা ভার। বিশেষজ্ঞদের মতে, আমলকি হজম ক্ষমতা বাড়ায়। বিপাকে সাহায্য করে।

শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ ছেঁকে বার করে দেয় আমলকির রস। লিভার ভাল রাখে। ভিটামিন সি ছাড়াও আমলকির রসে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস। চিকিৎসকেরা জানাচ্ছেন, এটি পরিপূর্ণ পুষ্টিগুণ সমৃদ্ধ পানীয়। আমলকির রসে রয়েছে অ্যামিনো অ্যাসিড এবং প্রোটিন যা চুলের পুষ্টি যোগায়। চুল পড়া রোধ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

যে কারণে আমলকির রস খাবেন

আপডেট টাইম : ০৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮