ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেশে ফিরে সংবর্ধনা পেল মিশর ফুটবল দল ‘তাফহীমুল কোরআন’ পোড়ানোর দায়ে গ্রেফতার মেহেদী কারাগারে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরায়েল কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, দায় স্বীকার মায়ের

রওশন এরশাদ মনগড়া কথা বলেছে : এরশাদ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু হত্যার প্রতিবাদে চলা আজকের হরতালকে সমর্থন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেছেন, দেশে এখন বিচারহীনতার সংস্কৃতি চলছে।  সে কারণে তনু হত্যারও বিচার হবে না।  জাতীয় পার্টি হরতালে বিশ্বাসী নয়, কিন্তু তনু হত্যার প্রতিবাদে তাদের সমর্থন আছে।
এরশাদ বলেন, জাতীয় পার্টিতে সুবিধাবাদীদের আর স্থান হবে না। রোববার যারা সংবাদ সম্মেলনে করে জাতীয় পার্টিতে গণতন্ত্র চর্চার বিষয়ে প্রশ্ন তুলেছেন, তারা সুবিধাবাদী।  পার্টির গঠনতন্ত্রে ৩৯ ধারা না থাকলে রওশন এরশাদ ও আনিছুল ইসলাম মাহমুদ প্রেসিডিয়াম সদস্য হতো পারতো না।

সোমবার দুপুরে

রংপুর পল্লী নিবাসে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এরশাদ বলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ৩৫ জন।  তাদের মধ্যে ক’জন নিয়ে প্রেসিডিয়াম বৈঠক করে তারা? জাতীয় পার্টির গঠনতন্ত্র না জেনে রওশন এরশাদ মনগড়া কথা বলেছে।  জাতীয় পার্টির সুযোগ সন্ধানী নেতাদের কাছে নিয়ে ক্ষমতার অপব্যবহার করছে রওশন এরশাদ।

রওশন এরশাদকে সংযত হবার আহবান জানিয়ে এরশাদ বলেন, ৩৯ ধারা জাতীয় কাউন্সিলের মাধ্যমে গঠনতন্ত্রে সংযোজন হয়েছে।  তারা গঠনতন্ত্র না পরেই কথা বলছে।  জাতীয় পার্টি কোনো কোম্পানি নয়, এটা গঠনতন্ত্র দ্বারা পরিচালিত।  ৩৯ ধারা বাতিল করতে হলে জাতীয় কাউন্সিলের মাধ্যমে করতে হবে।

এরশাদ বলেন, মহাজোট সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে দেশে একের পর এক হত্যাকাণ্ড চালাচ্ছে একটি গোষ্ঠি।  এদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শস্তি দেয়া হলে হত্যাকাণ্ড বন্ধ করা সম্ভব হতো।

তিনি বলেন, কিন্তু দেশে আইনশৃংলা পরিস্থিতি ভেঙে পড়ায় খুনিরা পার পেয়ে যাচ্ছে।  গণতান্ত্রিক ধারায় নির্বাচন না হওয়ায় তার প্রার্থীদের পরাজয় বরণ করতে হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর জাতীয় পার্টির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াসির, জেলা জাতীয় পার্টির সদস্য সচিবে এইচ এম আসিফ শাহরিয়ারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

দু’দিনের সফরে সোমবার দুপুরে রংপুর আসেন এরশাদ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন

রওশন এরশাদ মনগড়া কথা বলেছে : এরশাদ

আপডেট টাইম : ০৫:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০১৬