ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

আইফোন বিক্রিতে রেকর্ড করেছে অ্যাপল

বাঙালী কণ্ঠ নিউজঃ আইফোনের বিক্রিতে রেকর্ড করেছে অ্যাপল। ২০১৭ সালের শীতকালীন ছুটির মৌসুমে অ্যাপল যুক্তরাষ্ট্রে দুই কোটি ২৩ লাখ ৯০ হাজার আইফোন বিক্রি করেছে অ্যাপল। ছুটির মৌসুমে বিক্রি বেড়ে যাওয়ায় বাজারে প্রতিষ্ঠানটির শেয়ার ৩৭ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৪ শতাংশ।

বাজার দখলের এই হার অ্যাপলের জন্য এখন পর্যন্ত সর্বোচ্চ বলে উল্লেখ করা হয়েছে। গত বছরের ৩ নভেম্বর বাজারে আসার পর থেকে এখন পর্যন্ত আইফোন ১০ বিক্রি হয়েছে অন্তত ৮০ লাখ। আইফোন ৮ আর আইফোন ৮ প্লাসের তুলনায় আইফোন ১০ বিক্রির সংখ্যা দ্বিগুণ। গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের মার্কেট প্লাস প্রোগ্রামের তথ্যমতে, ২০১৭ সালের ছুটির মৌসুমে মোট স্মার্টফোন বিক্রি হয়েছে ৫ কোটি ১২ লাখ।

কাউন্টার পয়েন্টের গবেষণা পরিচালক জেফ ফিল্ডহ্যাক বলেন, যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো অ্যাপল রেকর্ড ২ কোটি ২০ লাখ আইফোন বিক্রি করেছে। অ্যাপল গেল বছর তাদের বিক্রি এমন এক বাজারে ২০ শতাংশ বাড়িয়েছে যেখানে পুরো বাজারের বিক্রি আগের বছরের তুলনায় কেবল দুই শতাংশ বেড়েছে বলেও জানান ফিল্ডহ্যাক। তবে উচ্চমূল্যের কারণে চীনসহ এশিয়ার কিছু দেশে এর বিক্রি তেমন হয়নি জলেও জানায় ওই প্রতিবেদন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

আইফোন বিক্রিতে রেকর্ড করেছে অ্যাপল

আপডেট টাইম : ১০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮