ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

মেসি অধ্যায় কি তাহলে শেষ

আসছে সেপ্টেম্বর থেকে রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আবারও মাঠে নামছে আর্জেন্টিনা। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন আশাবাদী, বাছাই পর্বের ম্যাচ দিয়ে অবসর ভেঙে জাতীয় দলের হয়ে আবারও মাঠে নামবেন বার্সেলোনা তারকা। কিন্তু মেসির পরিবারের দাবি, সে রকম কোন চিন্তাই নেই মেসির! এমন কি মেসি জাতীয় দলের কোনো সদস্য নয় বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির বিপক্ষে হেরে দেশের হয়ে বড় কোনো শিরোপা ছোঁয়ার স্বপ্ন আবারও ভঙ্গ হয় মেসির। এরপর হতাশায় অবসরের ঘোষণা দেন বার্সা স্ট্রাইকার। এরপর থেকে দেশটির প্রেসিডেন্ট থেকে শুরু করে সাবেক খেলোয়াড়রা তাকে সিদ্ধান্ত বদলানোর অনুরোধ জানান।

এর মধ্যে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ২৯ বছর বয়সী এ তারকার ফিরে আসার ব্যাপারে জোর সম্ভাবনা দিয়েছিল। কিন্তু মেসি যে সিদ্ধান্তে অপাতত অনড় তা পরিষ্কার করেছেন তার পরিবারের এক সদস্য। গোল ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সদস্যটি বলেন, ‘বর্তমানে সে জাতীয় দলের কোন সদস্য নয়।’

এদিকে, আলবেসেলিস্তা গভর্নি বডি চাইছে মেসি আর্জেন্টিনার পরবর্তী কোচ নির্বাচনে ভূমিকা রাখবে। যেখানে জর্জ সাম্পাওলি ও মার্সেলো বেইলসা কোচের তালিকায় ওপরের দিকে রয়েছেন।

এ প্রসঙ্গে পরিবারের সূত্রটি আরও বলেন, ‘মেসি কোচ নিয়োগের ক্ষমতা রাখে না। এছাড়া সে কাউকে বরখাস্তও করতে পারে না।’

আগামী ১ সেপ্টেম্বর মেন্দোজায় উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আর পাঁচ দিন পরে ভেনেজুয়েলার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে লড়বে দুইবারের বিশ্বকাপ জয়ীরা।

সূত্র: গোল ডট কম।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

মেসি অধ্যায় কি তাহলে শেষ

আপডেট টাইম : ০৬:০১ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০১৬