ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

গণিতের প্রশ্নও ফাঁসের অভিযোগ

বাঙালী কণ্ঠ নিউজঃ পুরস্কার ঘোষণা, বিশেষ উদ্যোগ কিংবা গ্রেফতার অভিযানেও থেমে নেই এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস। এই পরীক্ষার গণিতের প্রশ্নও এবার ফাঁসের অভিযোগ উঠেছে।

পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে শনিবার সকালে অনুষ্ঠিত হওয়া গণিতের প্রশ্নপত্রটি পাওয়া ফেসবুকের কয়েকটি গ্রুপে। পরীক্ষা শেষে তার সাথে পরীক্ষার প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া যায়।

প্রশ্ন ফাঁস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ক্রিনশটসহ নানা উপাত্ত প্রমাণ শেয়ার হতে থাকে মুহূর্তেই। তবে এ নিয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি কর্তৃপক্ষ।

ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে প্রশ্ন ফাঁসের এ অভিযোগ এবং এমন ঘটনায় কয়েকজনকে আটকের খবরও পাওয়া গেছে।

গত ১ ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্রের প্রশ্ন একই কায়দায় ফাঁসের অভিযোগ পাওয়া যায়। এরপর প্রায় সবকয়টি পরীক্ষার প্রশ্নই ফাঁসের অভিযোগ ওঠে।

পরীক্ষার শুরুর দিন ১ ফেব্রুয়ারি রাজধানীর একটি কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছিলেন, প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া গেলে সেই পরীক্ষা বাতিল করা হবে।

পরে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের এক সভায় সিদ্ধান্ত নিতে বিষয়টি নিয়ে একটি তদন্ত কমটি করে দেওয়া হয়। শিক্ষামন্ত্রণালয়ে একাধিক সূত্র জানায়, ওই কমিটিই মূলত সিদ্ধান্ত নেবে- পরীক্ষা বাতিল করা হবে কিনা।

শনিবারের প্রশ্ন ফাঁসের অভিযোগের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বা ঢাকা বোর্ড কর্তৃপক্ষের কোনও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

গণিতের প্রশ্নও ফাঁসের অভিযোগ

আপডেট টাইম : ১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৮