ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

কিশোরগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করলেন পানি সম্পদ মন্ত্রী

বাঙালী কণ্ঠ নিউজঃ কিশোরগঞ্জের হাওর অঞ্চল পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। আজ শনিবার দুপুরে হেলিকপ্টারে লো-ফাই করে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম-বাজিতপুর উপজেলার ফসল রক্ষা বাঁধ ও নদী খননের চলমান কাজ পরিদর্শন করেন।

পরে বিকালে মিঠামইন উপজেলার হেলিপ্যাডে অবতরণ করলে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, বিপিএম. পিপিএম, মিঠামইন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সাহিদ ভূঁইয়া, ইউএনও তাসলিমা আহমেদ পলি, মিঠামইন সদর ইউপির চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

আগাম বন্যা থেকে হাওরের ফসল রক্ষায় চলমান ফসল রক্ষা বাঁধের বিভিন্ন প্রকল্প এবং হাওর এলাকার নদী ড্রেজিং ও খনন কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শনই ছিল পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এর এই সফরের উদ্দেশ্য। পানি সম্পদ মন্ত্রীর এই সফরে পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী তার সঙ্গে ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

কিশোরগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করলেন পানি সম্পদ মন্ত্রী

আপডেট টাইম : ০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৮