ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

রিজার্ভ চুরির অর্থ ফিরিয়ে আনতে আবেদন

বাংলাদেশ ব্যাংককে রিজার্ভের চুরি হওয়া অর্থের ১৫ মিলিয়ন মার্কিন ডলার ফেরত আনতে ১৬ থেকে ৩০ আগস্টের মধ্যে ফিলিপাইনের আদালতে আবেদন করতে হবে। রোববার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, রিজার্ভের চুরিকৃত অর্থ উদ্ধারে ফিলিপাইন হতে দেশে ফেরত আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ঘটনার পর হতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং এ প্রক্রিয়া চলমান রয়েছে। এসব উদ্যোগের ধারাবাহিকতায় চুরির অর্থের একটি অংশ দ্রুত দেশে ফেরত আনা সম্ভব হবে।

বাংলাদেশ ব্যাংক অর্থ উদ্ধার কার্যক্রমে ফিলিপাইনের সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থাসহ  বাংলাদেশের রাষ্ট্রদূত এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিযুক্ত আইনজ্ঞ সার্বক্ষণিকভাবে সহযোগিতা করছে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থের মধ্যে ১৫ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ টাকা ফিরিয়ে আনতে আগামী ১৬ থেকে ৩০ আগস্টের মধ্যে বাংলাদেশ ব্যাংককে এফিডেভিটের মাধ্যমে ফিলিপাইনের আদালতে আবেদন করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বাংলাদেশ থেকে পাঠানো মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট (এমএলএ) রিকয়েস্টের আওতায় ফিলিপাইনের ডিপার্টমেন্ট অব জাস্টিস বাংলাদেশ ব্যাংকের পক্ষে আদালতে অর্থ ফেরতের আবেদন করবে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে এফিডেভিট ও অন্যান্য প্রয়োজনীয় দলিলাদি পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

রিজার্ভ চুরির অর্থ ফিরিয়ে আনতে আবেদন

আপডেট টাইম : ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০১৬