ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

বঙ্গবন্ধু কোনো দলের দেয়া উপাধি নয় : ড. কামাল

বিশিষ্ট আইনজীবি গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বাংলার জনগণ সেদিন বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলেন। সংগ্রামী ছাত্র সমাজসহ সবাই মিলে তাকে বঙ্গবন্ধু উপাধি দেয়। ’বঙ্গবন্ধু’- কোনো দলের দেয়া উপাধি নয়। আমরাও নাগরিকের উদ্যোগে বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘গরীবের জন্য বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনায় ড. কামাল হোসেন এসব কথা বলেন। ড. কামাল হোসেন বলেন, বঙ্গবন্ধু জনগণকে নিয়ে বারবার তাদের অধিকার এনে দিয়েছিলেন বলে তাকে এ সম্মানে ভুষিত করা হয়। এটা জনগণের বিজয়।

আলোচনাসভায় বঙ্গবন্ধুর একটি দুর্লভ ভাষণের ভিডিও ফুটেজ তুলে ধরেন ড. কামাল হোসেন। এতে দেখানো হয় বঙ্গবন্ধু রাজধানীর এক জনসভায় নগরীতে বস্তিবাসীদের উচ্ছেদ না করার আহবান জানাচ্ছেন সেসময়ের ঢাকা উন্নয়ন কর্তৃপক্ষকে। তিনি ঐ প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে শুধু বড় লোকদের নয় বস্তিবাসীদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা জোরদার করতে বলেন। বস্তিবাসীদের জন্য অর্থ সংস্থানের নির্দেশ দেন।

ড. কামাল হোসেন এই দুর্লভ ভিডিওটি বিটিভির আর্কাইভে জমা দেবেন বলে জানিয়ে বলেন, যারা বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে তারা বস্তি উচ্ছেদ করতে পারে না।

সাবেক মন্ত্রী জি এম কাদের বলেন, মানুষের অধিকার আদায়ের জন্য নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধু মানুষের হৃদয়ে স্থান করে নিযেছেন। তিনি বলেন, দেশের সম্পদের সুষম বন্টনের মধ্যেই দারিদ্ররতা দূর হবে।

সাবেক ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ বলেন, যারা বঙ্গবন্ধুকে ভারতের দালাল, সিআইয়ের এজেন্ট বলেছিলেন তাদেরই অনেকে এখন বঙ্গবন্ধুর অনুসারী হয়ে ক্ষমতাসীন হয়েছেন। তিনি বলেন, দেশ বঙ্গবন্ধুকে অকালে হারানো কারণে এমন দুর্দশায় পড়তে হয়েছে।

এতে অন্যদের মধ্যে গণফোরাম নেতা মফিজুল ইসলাম খান কামাল, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিদ প্রমুখ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন আমরাও নাগরিকের আহবায়ক সাঈদুর রহমান।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

বঙ্গবন্ধু কোনো দলের দেয়া উপাধি নয় : ড. কামাল

আপডেট টাইম : ০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০১৬