ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

ভৈরবে বিনা টিকেটে ট্রেন ভ্রমণের দায়ে ১০৭৭ জন যাত্রীকে জরিমানা

বাঙালী কণ্ঠ নিউজঃ কিশোরগঞ্জের ভৈরবে বিনা টিকেটে ট্রেন ভ্রমণের দায়ে ১,০৭৭ জন যাত্রীকে জরিমানা করেছে বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি বিশেষ ভ্রাম্যমান আদালত। এ সময় ২ লাখ ২৬ হাজার টাকা আদায় করা হয়।

আজ শনিবার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের বিশেষ টিমটি।

ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন সূত্রে জানা যায়, বাংলাদেশ রেলওয়ের চীফ কমার্শিয়াল অফিসার (পূর্ব) সর্দার শাহাদাৎ আলীর নেতৃত্বে পরিচালিত ওই বিশেষ অভিযানে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ, ঢাকা-সিলেট, ময়মনসিংহ-ভৈরব-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে বিরতি দেয়া ১২টি আন্ত:নগর, মেইল ও লোকাল ট্রেনের যাত্রীদের টিকেট চেক করা হয়। এ সময় বিনা টিকেটে ভ্রমণের দায়ে ওইসব যাত্রীদের আটক করে টিকেটের মূল্য এবং জরিমানা বাবদ দুই লাখ ২৬ হাজার টাকা আদায় করা হয়।

ভৈরব রেলওয়ে পুলিশের সহায়তায় পরিচালিত ওই বিশেষ অভিযানে ভৈরব স্টেশন মাস্টার অমৃত লাল দাসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন মাস্টার অমৃত লাল দাস এ তথ্য নিশ্চিত করে জানান, বিনা টিকেটে যাত্রীরা যেন ভ্রমণ না করে এ অভিযান অব্যাহত থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

ভৈরবে বিনা টিকেটে ট্রেন ভ্রমণের দায়ে ১০৭৭ জন যাত্রীকে জরিমানা

আপডেট টাইম : ০৫:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮