ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

অস্ট্রেলিয়া তিনদিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

বাঙালী কণ্ঠ নিউজঃ অস্ট্রেলিয়ায় বৈশ্বিক নারী বিষয়ক সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বাংলাদেশ সময় রাত ১২টা ৫০ মিনিটে দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী থাই এয়ারওয়েজের টিজি-৪৭২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে অস্ট্রেলিয়ার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাটি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে বৈশ্বিক নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে গত ২৭ এপ্রিল তিন দিনের সফরে সিডনিতে যান প্রধানমন্ত্রী। সম্মেলনে বাংলাদেশে নারী শিক্ষার প্রসার এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে গ্লোবাল উইমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮ সম্মাননা দেওয়া হয় শেখ হাসিনাকে।

সফরকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টার্নবুল এবং ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট থাই নগক থিন’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। এছাড়া অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ সৌজন্য সাক্ষাৎ করেন শেখ হাসিনার সঙ্গে।

অস্ট্রেলিয়া সফরকালে প্রধানমন্ত্রী ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। ২৮ এপ্রিল সোফিটেল সিডনি ওয়েন্টওর্থ হোটেলে অস্ট্রেলিয়া আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

অস্ট্রেলিয়া তিনদিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮