ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

বিএনপি সমাবেশের অনুমতি না পেলে র‌্যালি করবে বলে জানিয়েছে শ্রমিক দল

বাঙালী কণ্ঠ নিউজঃ মহান মে দিবসে শ্রমিক সমাবেশের অনুমতি না পেলে রাজধানীতে র‌্যালি করবে বলে জানিয়েছে বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দল। দলটির শ্রমিক দলের এক নেতা এ তথ্য জানান।

তবে মহান মে দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের সিদ্ধান্ত নেয় শ্রমিক দল। এজন্য তারা গত ১৬ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) কাছে অনুমতি চায়।

শ্রমিক দল সূত্রে জানা গেছে, লিখিত আবেদনের পাশাপাশি সমাবেশের অনুমতির জন্য সংগঠনটির নেতারা ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করার চেষ্টা করছেন। সর্বশেষ রবিবার ডিএমপি কমিশনারের সঙ্গে তারা দেখা করতে যান। তবে তার সাক্ষাৎ পাননি।

এর আগে ২২ এপ্রিল বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে মে দিবসে শ্রমিক দল সমাবেশ করবে বলেও তিনি ঘোষণা দেন।

গত ৮ জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট্র দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর থেকে তার মুক্তির দাবিতে রাজধানীতে চার বার সমাবেশ করার অনুমতি চেয়েছিল দলটি। কিন্তু ডিএমপি থেকে তাদের সমাবশে করার অনুমতি দেওয়া হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

বিএনপি সমাবেশের অনুমতি না পেলে র‌্যালি করবে বলে জানিয়েছে শ্রমিক দল

আপডেট টাইম : ০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮