ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

দেশে ৭৮টি কেন্দ্রে চলছে বার কাউন্সিল নির্বাচনের ভোট গ্রহণ

বাঙ্গাই কণ্ঠ নিউজঃ দেশের ৭৮টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে আইনজীবীদের নিয়ন্ত্রণ ও তদারককারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের ভোট গ্রহণ।

সুপ্রিম কোর্টসহ সারাদেশে আজ সোমবার সকাল ১০টা থেকে একযোগে শুরু হয়েছে ভোট গ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত। দেশের ৪৩ হাজার ৭১৩ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করে তিন বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।

বার কাউন্সিল নির্বাচনে মোট ১৪ জন সদস্য নির্বাচিত হন। এর মধ্যে সারাদেশে সনদপ্রাপ্ত আইনজীবীদের ভোটে সাধারণ আসনে সাতজন এবং দেশের সাতটি অঞ্চলের স্থানীয় আইনজীবী সমিতির সদস্যদের মধ্য থেকে একজন করে আরো সাতজন নির্বাচিত হয়ে থাকেন। অ্যাটর্নি জেনারেল পদাধিকারবলে বার কাউন্সিলের চেয়ারম্যান।

এবারের নির্বাচনে সরকার সমর্থক আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে প্যানেল নেতা হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে বার কাউন্সিলের বর্তমান ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদারকে। এ প্যানেল থেকে সাধারণ আসনে অন্য যাদের প্রার্থী করা হয়েছে তারা হলেন-এ্যাডভোকটে ইউসুফ হোসেন হুমায়ুন, সৈয়দ রেজাউর রহমান, জেড আই খান পান্না, শ ম রেজাউল করীম, পরিমল চন্দ্র (পিসি) গুহ ও মোখলেসুর রহমান বাদল।

অঞ্চলভিত্তিক আসন থেকে সদস্য পদে ‘এ’ গ্রুপ থেকে কাজী নজিবুল্লাহ হিরু, ‘বি’ গ্রুপ থেকে মো. কবির উদ্দিন ভুইয়া, ‘সি’ গ্রুপ থেকে ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, ‘ডি’ গ্রুপ থেকে এএফ মো. রুহুল আনাম চৌধুরী, ‘ই’ গ্রুপ থেকে পারভেজ আলম খান, ‘এফ’ গ্রুপ থেকে মো. ইয়াহিয়া এবং ‘জি’ গ্রুপ থেকে মো. রেজাউল করিমকে প্রার্থী করা হয়েছে। এদের মধ্যে এ্যাডভোকটে আবদুল বাসেত মজুমদার, জেড আই খান পান্না, শ ম রেজাউল করীম, কাজী নজিবুল্লাহ হিরু, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, পারভেজ আলম খান, মো. ইয়াহিয়া এবং মো. রেজাউল করিম বর্তমান কমিটিতে রয়েছেন।

অন্যদিকে, বিএনপি সমর্থক আইনজীবী প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী। সাধারণ আসনে এ প্যানেল থেকে অন্য যারা প্রার্থী হয়েছেন এ্যাডভোকেট মো. ফজলুর রহমান, আলহাজ্ব বোরহানউদ্দিন, হেলালউদ্দিন মোল্লা, তৈমুর আলম খন্দকার, মো. আব্বাস উদ্দিন ও আসিফা আশরাফী পাপিয়া। অঞ্চলভিত্তিক আসন থেকে ‘এ’ গ্রুপ থেকে মো. মহসীন মিয়া, ‘বি’ গ্রুপ থেকে বাধন কুমার গোশ্বামী, ‘সি’ গ্রুপ থেকে মো. দেলোয়ার হোসেন চৌধুরী, ‘ডি’ গ্রুপ থেকে এটিএম ফয়েজ উদ্দীন, ‘ই’ গ্রুপ থেকে শাহ মো. ছারিরুর রহমান (এস আর ফারুখ), ‘এফ’ গ্রুপ থেকে মো. ইসহাক ও ‘জি’ গ্রুপ থেকে শেখ মো. মোখলেসুর রহমান প্রার্থী হয়েছেন।

বর্তমানে বার কাউন্সিলের ১৪ সদস্যের নির্বাহী কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন সরকার সমর্থক আইনজীবীরা। বর্তমান কমিটিতে সরকার সমর্থক আইনজীবীদের সংখ্যা ১০ জন। আর বিএনপি সমর্থক আইনজীবীর সংখ্যা ৪ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

দেশে ৭৮টি কেন্দ্রে চলছে বার কাউন্সিল নির্বাচনের ভোট গ্রহণ

আপডেট টাইম : ১০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মে ২০১৮