বাঙালী কণ্ঠ নিউজঃ কিশোরগঞ্জে বসুন্ধরা এলপি গ্যাসের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৭ মে) সন্ধ্যায় জেলা শহরের রথখলাস্থ দারুচিনি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন-সিলেট ডিভিশনাল সেলস ম্যানেজার আরিফুল ইসলাম, ভৈরবের এরিয়া ম্যানেজার মোর্শেদ মারুফ, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ জসিম উদ্দিন। এছাড়াও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ৯০ জন পরিবেশক ও রিটেইলাররা উপস্থিত ছিলেন।
বসুন্ধরা এলপি গ্যাস কর্তৃপক্ষ থেকে পরিবেশকদের নীতিমালা মেনে সবার জন্য নিরাপদ এবং পরিবেশবান্ধব ব্যবসা পরিচালনা করার আহ্বান জানানো হয়। এছাড়া অসাধু চক্র থেকে দূরে থেকে সততার সহিত ব্যবসা পরিচালনার গুরুত্বারোপ করা হয়। পরে পরিবেশক ও রিটেইলারদেরকে আপ্যায়ন ও শুভেচ্ছা উপহার বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 























