ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

যে গ্রামে শিশুদের মুখে চকলেটের বদলে ‘সিগারেট’ তুলে দেন তাদের অভিভাবক

বাঙালী কণ্ঠ নিউজঃ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এরকম সতর্কতার মূল্য যে একেবারেই নেই তা পর্তুগালের ছোট্ট এই গ্রামে এলেই বোঝা যায়। এখানে মা-বাবারা শিশুদের চকোলেট নয়, কিনে দেন সিগারেট। আর শিশুরাও পরমানন্দে সেই সিগারেট খায়। ভেল দে সুলগেইরো গ্রামের এটাই নাকি প্রচলিত রীতি। শিশুর পাঁচ বছর বয়স হয়ে গেলেই মা-বাবা তাকে সিগারেট খাওয়ার জন্য উৎসাহ দিতে থাকেন। নিজেরা দোকান থেকে তাদের সিগারেট কিনেও দেন। অনেকটা চকোলেট, ক্যাডবেরি কিনে দেওয়ার মতো।

যিশুর আবির্ভাব দিবস উপলক্ষ্যে এখানে একটি বিশেষ অনুষ্ঠান হয়, যার নাম কিং ফিস্ট। ক্রিসমাস এবং নিউ ইয়ারের পরেই হয় অনুষ্ঠানটি। ৫ জানুয়ারি শুরু হয় অনুষ্ঠানটি।

৬ জানুয়ারি প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয়। এই দু’‌দিন প্রচুর অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। আগুন জ্বালিয়ে তার চারপাশে নাচেন গ্রামবাসীরা। তার সঙ্গে চলে গান বাজনা।

একজনকে রাজা সাজানো হয়। তিনি সকলকে ওয়াইন এবং খাবার পরিবেশন করেন। সেই অনুষ্ঠানেরই একটা অংশ শিশুদের সিগারেট খাওয়া। পর্তুগালে তামাক কিনতে হলে তাকে ১৮ বছর বয়স হতেই হয়। কিন্তু এই গ্রামে এই উৎসবের সময় সে নিয়ম মানা হয় না। এটাই ঐতিহ্য।

অনেক অভিভাবক জানিয়েছেন, এতে খারাপ কিছু হয় না। কারণ শিশুরা ধূপমান করতে পারে না তারা শুধু ধোঁয়া টানে ও ছেড়ে দেয়। গ্রামেরই এক প্রবীণ ব্যক্তি জানালেন, এই আজব নিয়ম অবশ্য শুধু উৎসবরে দু’‌দিন। আসলে এই উৎসবে গ্রামবাসীরা সেসব কাজই করেন, সারাবছর যেগুলি তারা করতে পারেন না। শিশুদের ধূমপানের বিষয়টিও সেরকমই একটা কারণ। সব মিলিয়ে ওই গ্রামে শিশুদের নিয়ে তাদের অভিভাবকদের এমন অদ্ভুত খেয়ালে অনেকেই তাদের গাগল আখ্যা দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

যে গ্রামে শিশুদের মুখে চকলেটের বদলে ‘সিগারেট’ তুলে দেন তাদের অভিভাবক

আপডেট টাইম : ১০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮