ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

বিনামূল্যে কি বোর্ড পরিবর্তন করবে অ্যাপল

বাঙালী কণ্ঠ নিউজঃ বিনামূল্যে ম্যাকবুকের ত্রুটিপূর্ণ কিবোর্ড পরিবর্তন করে দেবে টেক জায়ান্ট অ্যাপল। ব্যবহারকারীদের নানা অভিযোগের ভিত্তিতে সম্প্রতি প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত নিয়েছে। ‘বাটারফ্লাই’ কিবোর্ডযুক্ত ম্যাকবুক ও ম্যাকবুক প্রো’য়ের ব্যবহারকারীদের কিবোর্ড কাজ করছে না।

এমন সমস্যার মুখে পড়ছিলেন অনেক গ্রাহক। পরবর্তীতে অ্যাপলের সার্ভিস সেন্টারে গেলে গ্রাহকরা কোন সামাধান পাননি। বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন অনেক গ্রাহক। এরপর অনেকেই কিবোর্ডের বিষয়টি নিয়ে মামলা করেন অ্যাপলের বিরুদ্ধে।

বিষয়টি আমলে নিয়ে বিনামূল্যে ম্যাকবুক ও ম্যাকবুক প্রোর কিবোর্ডের ত্রুটি সারিয়ে দেয়ার ঘোষণা দেয় অ্যাপল। বিনামূল্যের এই মেরামত প্রোগ্রামের আওতায় ২০১৫ থেকে ২০১৭ সালে বিক্রি করা ম্যাকবুক মডেলের কিবোর্ড সারিয়ে দেয়া হবে।

এছাড়া ২০১৬-১৭ সালের মধ্যে যেসব বিক্রি করা হয়েছে সেসব, ম্যাকবুক প্রো থেকেও কিবোর্ড সারিয়ে দেয়া হবে।উল্লেখ্য ২০১৫ সালে ১২ ইঞ্চি ম্যাকবুকে প্রথম ‘বাটারফ্লাই’ সুইচ কিবোর্ড আনে অ্যাপল।

এর আগে কিবোর্ডের প্রতিটি সুইচের নিচে ‘সিজার’ প্রযুক্তি ব্যবহার করতো প্রতিষ্ঠানটি। তখন অ্যাপল জানিয়েছিল, নতুন ‘বাটারফ্লাই’ কিবোর্ড আগের চেয়ে বেশি টেকসই ও আরামদায়ক হবে। তবে পরবর্তীতে ব্যবহারকারীদের হতাশ করে বাটারফ্লাই সুইচের কিবোর্ড।

Tag :
আপলোডকারীর তথ্য

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

বিনামূল্যে কি বোর্ড পরিবর্তন করবে অ্যাপল

আপডেট টাইম : ১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮