ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

চীনের সোশ্যাল মিডিয়ায় ইরানকে সাহায্যের ধুম

লাওহু টকস ওয়ার্ল্ড (Laohu Talks World) নামে একটি আইডি থেকে চাইনিজ সোশ্যাল মিডিয়ায় ১৪ মার্চ ফারসি সাবটাইটেলসহ একটি ভিডিও ভাইরাল হয়। কিভাবে F-35 জেটকে আক্রমণ করতে হবে তার ভিডিওটি প্রকাশের ৫ দিন পরই ইরান সফলভাবে যুক্তরাষ্ট্রের F-35 জেটটি ধ্বংশ করতে সক্ষম হয়।

ভিডিওটিতে বক্তা যুক্তি দেখানোর চেষ্টা করেন, কীভাবে ইরান তার বিদ্যমান সামরিক সরঞ্জাম ব্যবহার করে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমানকে প্রতিরোধ করতে পারবে। তিনি বলেন, ইরানের পুরোনো গ্রুম্যান এফ-১৪ টমক্যাটের মতো বিমানবহর নিয়ে প্রচলিত আকাশ যুদ্ধ বাস্তবসম্মত নয়। তাই তিনি ভূমিভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর জোর দেন।

ভিডিওতে বড় ব্যবস্থা যেমন এস-৩০০ বা বাভার-৩৭৩-এর পাশাপাশি ছোট ও মোবাইল মাজিদ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কথা উল্লেখ করা হয়। বক্তার দাবি, হালকা ও বিকেন্দ্রীভূত ইনফ্রারেড ট্র্যাকিং-সজ্জিত এমন ব্যবস্থা শনাক্ত করা কঠিন এবং এগুলো যুদ্ধক্ষেত্রে বেশি সময় টিকিয়ে রাখা সম্ভব।

উল্লেখ্য, ইরানে যুদ্ধ বাড়ার পর থেকে চীনের অনেক সাধারণ নাগরিক-কোনো পারিশ্রমিক ছাড়াই-ইরানকে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি মোকাবিলায় তাদের কারিগরি জ্ঞান সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। ‘লাওহু টকস ওয়ার্ল্ড’র এই ভিডিও সেই ব্যাপক প্রচেষ্টারই একটি উদাহরণ।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট 

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

চীনের সোশ্যাল মিডিয়ায় ইরানকে সাহায্যের ধুম

আপডেট টাইম : ০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬