ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘আপাদমস্তক নাস্তিক’ বলে অশালীন মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

সোমবার ৩০ মার্চ দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট এস.এম. নাজমুল ইসলাম। পরে আদালতের বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমান রাখেন।

মামলার বাদী অ্যাডভোকেট এস.এম. নাজমুল ইসলাম অভিযোগ করেন, বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ একজন সম্মানিত ও ধর্মপ্রাণ মুসলিম পরিবারের সদস্য। তিনি জেলায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নমূলক কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন। পাশাপাশি ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে বক্তব্য প্রদান করেন।

বাদীর দাবি, ওই বক্তব্যকে কেন্দ্র করে মুফতি আমির হামজা বিদ্যুৎমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক’ বলে সামাজিক ও ব্যক্তিগতভাবে তার সম্মানহানি ঘটিয়েছেন।

এ ঘটনায় দণ্ডবিধির ৫০০ ধারায় শত কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে বলে জানান বাদীপক্ষের আইনজীবী।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

আপডেট টাইম : ০৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬