ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

মাসে ৩ হাজার ডলার আয়ের সুযোগ দিচ্ছে মেটা, পাবেন যারা

অনলাইন ভিডিও ক্রিয়েটরদের নিজের প্ল্যাটফর্মে আকৃষ্ট করার নতুন উদ্যোগ নিয়েছে ফেসবুক। ‘কনটেন্ট ফাস্ট ট্র্যাক’ কর্মসূচির আওতায় টিকটক, ইউটিউব ও ইনস্টাগ্রামের জনপ্রিয় নির্মাতারা মাসে সর্বোচ্চ ৩ হাজার ডলার পর্যন্ত আয় করতে পারবেন।

মেটা জানিয়েছে, যেসব ক্রিয়েটরের অন্য প্ল্যাটফর্মে অন্তত ১ মিলিয়ন (১০ লাখ) অনুসারী রয়েছে, তারা এই কর্মসূচির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত ক্রিয়েটরদের প্রতি মাসে অন্তত ১৫টি রিলস (স্বল্পদৈর্ঘ্যের ভিডিও) পোস্ট করতে হবে।

তবে এই সুবিধা আপাতত যুক্তরাষ্ট্র ও কানাডার ক্রিয়েটরদের জন্য সীমিত এবং সর্বোচ্চ তিন মাস পর্যন্ত অর্থ প্রদান করা হবে। যারা এক মিলিয়নের কম অনুসারী রাখেন, তাদের জন্য মাসিক আয় হতে পারে সর্বোচ্চ ১ হাজার ডলার।

মেটা আরও জানিয়েছে, ২০২৫ সালে বিভিন্ন মনিটাইজেশন প্রোগ্রামের মাধ্যমে তারা ক্রিয়েটরদের প্রায় ৩ বিলিয়ন ডলার প্রদান করেছে। নতুন উদ্যোগের মাধ্যমে আরও বেশি নির্মাতাকে ফেসবুকে সক্রিয় করতে চায় প্রতিষ্ঠানটি।

এদিকে এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক বিশেষজ্ঞ। কনটেন্ট ক্রিয়েটর গ্রুপ ‘সাইডমেন’-এর ম্যানেজার জর্ডান শোয়ার্জেনবার্গার বলেন, এটি কিছুটা বাধ্যতামূলক বা মরিয়া’ উদ্যোগের মতো দেখাচ্ছে। তার মতে, বড় ক্রিয়েটররা সাধারণত ব্র্যান্ড ডিল বা ইউটিউব থেকে এর চেয়ে বেশি আয় করেন।

তিনি আরও বলেন, ‘১৫টি ভিডিওর জন্য মাসে ৩ হাজার ডলার—প্রতি ভিডিও প্রায় ২০০ ডলার। অনেক ক্ষেত্রেই এটি প্রোডাকশন খরচও মিটাতে পারবে না।’

তবে অংশগ্রহণকারী ক্রিয়েটররা ফেসবুকের মনিটাইজেশন সুবিধাও পাবেন, যেখানে ভিউ ও ওয়াচটাইমের ভিত্তিতে আয় করা সম্ভব।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

মাসে ৩ হাজার ডলার আয়ের সুযোগ দিচ্ছে মেটা, পাবেন যারা

আপডেট টাইম : ০৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬