ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

কোটা ইস্যুতে ক্লাস বর্জনের ঘোষণা ঢাবি ছাত্রীদের

বাঙালী কণ্ঠ নিউজঃ সরকারি চাকরিতে কোটা সংস্কারের প্রজ্ঞাপনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা, মামলা ও গ্রেফতারের প্রতিবাদে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

এতে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের মাস্টার্সের ছাত্রী শেখ মৌসুমী বলেন, যৌক্তিক আন্দোলনে অংশ নিয়ে রাশেদ রিমান্ডে, নূর হাসপাতালে, ফারুক কারাগারে এ অবস্থায় আমরা ক্লাসে অংশ নিতে পারি না। তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরবো না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আজকে লাইব্রেরি সামনে আসার সময় অনেকে ছেলে তাদের নিয়ে কটূক্তি করেছে জানিয়েছে তিনি আরও বলেন, আমরা ক্যাম্পাসে নিরাপদ থাকতে চাই। কোনো ধরনের হামলা চাই না। বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরকে নিরাপত্তা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও বক্তৃতা দেন শহীদ মিনারে হামলায় আহত ছাত্রী মরিয়ম।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

কোটা ইস্যুতে ক্লাস বর্জনের ঘোষণা ঢাবি ছাত্রীদের

আপডেট টাইম : ০৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুলাই ২০১৮