ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

১ মে স্মরণকালের বৃহত্তম সমাবেশ হবে : মির্জা আব্বাস

আগামী ১ মে শ্রমিক দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে খালেদা জিয়ার সমাবেশ স্মরণকালের বৃহত্তম হবে বলে জানিয়েছেন বিএনপির ঢাকা মহানগরের আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ সকালে নয়াপল্টনে আব্বাস সাংবাদিকদের এ কথা বলেন। ভাসানী মিলনায়তনে দলটির যৌথসভা শেষে আব্বাস সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। যৌথসভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমলগীর।

আব্বাস বলেন, সরকার গুম-খুন, জুলুম-নির্যাতনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার শেষ চেষ্টা করছে। তবে এতে সরকারের শেষ রক্ষা হবে না।

দীর্ঘদিন কারাভোগের পর সদ্য মুক্তি পাওয়া আব্বাস জানান, ১ মে জাতীয়তাবাদী শ্রমিকদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন খালেদা জিয়া। এতে ব্যাপক লোক সমাগমের চেষ্টা করবে ঢাকা মহানগর বিএনপি।

প্রসঙ্গত, ১ মে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য বিএনপি ঢাকা সিটি করপোরেশনের অনুমতি পেলেও এখনো ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুমতি পায়নি। তবে দলটি আশা করছে, শেষ মুহূর্তে পুলিশ তাদের সমাবেশের অনুমতি দেবে।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

১ মে স্মরণকালের বৃহত্তম সমাবেশ হবে : মির্জা আব্বাস

আপডেট টাইম : ০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০১৬