ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

আগামী এক বছরের মধ্যে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপিত হবে

বাঙালী কণ্ঠ নিউজঃ আগামী এক বছরের মধ্যে দেশের সব ইউনিয়ন ডিজিটাল কানেকটিভিটির আওতায় আসবে এবং একই সময়ে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপিত হবে।

শনিবার ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং বৃহত্তর মযমনসিংহ সাংস্কৃতিক ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এ কথা বলেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠার এক যুগ পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশের মোট কর্মক্ষম জনগোষ্ঠীর ৬৫ ভাগই তরুণ। এই বিশাল জনগোষ্ঠীকে ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারলে বাংলাদেশের অভাবনীয় অগ্রগতি কেউ ঠেকাতে পারবে না।

তিনি শিক্ষার্থীদেরকে যোগাযোগে দক্ষতা অর্জনের পাশাপাশি আসন্ন ৫ জি ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলার উপযুক্ত শক্তি হিসেবে গড়ে ওঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। প্রতিযোগিতামূলক বিশ্বের উপযুক্ত মানবসম্পদ তৈরির জন্য ডিজিটাল শিক্ষার বিকল্প হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

মোস্তাফা জব্বার বলেন, শিক্ষার আমূল পরিবর্তনের মাধ্যমে এমন একটি জাতি গঠন করতে চাই, যে জাতি বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার মাধ্যমে পৃথিবীকে নেতৃত্ব দিবে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে সংস্কৃতি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি এবং বিশ্ববিদ্যালয়টিতে সর্বাধুনিক রোবটিক ল্যাব স্থাপনের আশ্বাস দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী।

এর আগে মন্ত্রীর নেতৃত্বে একটি আনন্দ র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

আগামী এক বছরের মধ্যে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপিত হবে

আপডেট টাইম : ০৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুলাই ২০১৮