ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেশে ফিরে সংবর্ধনা পেল মিশর ফুটবল দল ‘তাফহীমুল কোরআন’ পোড়ানোর দায়ে গ্রেফতার মেহেদী কারাগারে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরায়েল কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, দায় স্বীকার মায়ের

রওশনকে দলের সিনিয়র কো-চেয়ারম্যান ঘোষণা করলেন এরশাদ

বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদকে জাতীয় পার্টির (এ) সিনিয়র কো-চেয়ারম্যান ঘোষণা করেছেন জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচএম এরশাদ। বুধবার বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদ মাঠে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় তিনি এ ঘোষণা দেন।
এ সময় তিনি বলেন, আমার মৃত্যুর পর যদি রওশন এরশাদ পার্টির দায়িত্ব নিতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই। বরং আমি খুশিই হবো। রওশন আমার জন্য অনেক কিছু করেছে। জেল খেটেছে এবং সড়কে অনশন করেছে। জিএম কাদের দলের কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে। আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব নেই, নেই কোনো ভেদাভেদ।
বর্তমান সরকারের কথা উল্লেখ করে এরশাদ আরো জানান, বাংলাদেশের ইতিহাসে দলীয় প্রতীক নিয়ে কখনও ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়নি। এই নির্বাচনে সরকার সমালোচিত হয়েছেন। সুনাম অর্জন করতে পারেননি। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে এরশাদ বলেন, নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হচ্ছে না। ভোট কেন্দ্র দখল করে নির্বাচিত হচ্ছে আওয়ামী লীগ প্রার্থীরা। এরপরও আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াবো না। জয়-পরাজয় যাই হোক না কেন আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচন করবো। আমাদের বিজয় একদিন হবেই। তাই আগামী নির্বাচনগুলোতে জাতীয় পার্টি (এ) মনোনিত প্রার্থীর পক্ষেই সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তিনি আহ্বান জানান।

উপজেলা জাতীয় পার্টির (এ) সভাপতি আলহাজ্ব সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আলহাজ্ব মশিউর রহমান রাঙ্গা, বিরোধী দলীয় চিপ হুইপ শওকত হোসেন এমপি, উপজেলা জাতীয় পার্টির (এ) সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। জনসভায় উপজেলা, ইউনিয়ন জাতীয় পার্টি (এ) ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন

রওশনকে দলের সিনিয়র কো-চেয়ারম্যান ঘোষণা করলেন এরশাদ

আপডেট টাইম : ০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০১৬