“চোখের দৃষ্টিতে কেউ নিশ্চয়ই গর্ভবতী হয়ে যায় না”। ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কেরালায় এক নারীর দেওয়া এই পোস্টটি ফেসবুকে দশ হাজারেরও বেশি লাইক পেয়েছে, শেয়ারও হয়েছে অনেকবার। কেরালার অ্যাকাউন্টেন্ট ও পার্টটাইম শিক্ষক ভানাজা বাসুদেব এই পোস্টটি দিয়েছিলেন তাঁর ফেসবুকে। কেরালার পুলিশ কমিশনার ঋষিরাজ সিংয়ের এক বক্তব্যের প্রেক্ষিতে এই পোস্টটি করেছিলেন ভানাজা বাসুদেব।
মি: সিং বলেছিলেন কোনো পুরুষ নারীর দিকে ১৪ সেকেন্ডের বেশি তাকালেই হয়রানির দায়ে তার শাস্তি হওয়া উচিত, জেল হওয়া উচিত। যদিও এ ধরনের কোনো আইন নেই। আর ওই বক্তব্যের পর একটি নিউজ আউটলেট একজন পুরুষের চোখের দৃষ্টির ১৪ সেকেন্ডের ভিডিও পোস্ট করে ব্যাখ্যা করার চেষ্টা করেছিল কোন জায়গায় পুরুষের দৃষ্টি খারাপ মনে হতে পারে এই ১৪ সেকেন্ডের মধ্যে।
যদিও বাসুদেব বলতে চাইছিলেন যদি এমন কোনো আইন থেকেও থাকে তাহলে সেটা হবে ‘ডাবল স্ট্যান্ডার্ডের কেইস’।
“সত্যি কথা বলতে কি, কোন সুপুরুষ যদি আমার পাশ দিয়ে যায় তাহলে তো আমিও তার দিকে তাকাই। যদি সেটা মন্দিরে হয় তাহলেওতো তাকাই। চার্চ, বাস স্টপ, মাছের বাজার বা কর্মক্ষেত্র আমি সুপুরষের দিকে তাকাই, ভালোভাবেই তাকে দেখি”-বাসুদেব লিখেছেন।
তিনি মনে করেন পুরুষের জন্য যদি এমন আইন প্রয়োগ করা হয় তাহলে সেটা হবে ভন্ডামি। “আর এটা কিভাবে সম্ভব?” তিনি প্রশ্ন তোলেন।
“কোনো মেয়েদের দিকে কোনো ছেলে যেন ১৩.৫৯ সেকেন্ডের বেশি না তাকায়- সেটা কিভাবে তারা যাচাই করবে? তারা কি বলবে আজকের জন্য কোটা শেষ?”
“আমি অন্য কারো মতামত জানি না। আমি যতটা বুঝি এটা কোন হয়রানি নয়। এটা অনেকে মজার ছলে করে। চোখের দৃষ্টিতে তো আপনি গর্ভবতী হয়ে যাবেন না”।
তার এই কমেন্টের পর তিনি যে প্রতিক্রিয়া পেয়েছিলেন সব তার পক্ষে ছিল না। কিছু মানুষ তাকে বাস্তবধর্মী লেখা বলে প্রশংসা করেছে। আর কিছু মানুষ সমালোচনা করেছে।
সংবাদ শিরোনাম :
উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া
প্রশাসনের নাকের ডগায় ভুয়া জার্মান ক্লাব বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা
ঢাকা উত্তরে দুই, দক্ষিণে চার নেতা আলোচনায় বিএনপির সম্ভাব্য মেয়র পদপ্রার্থী
নয় বছর পর খুলল ওসমানী উদ্যান
পদত্যাগের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী ‘সেরা পরামর্শ’ দিয়েছিলেন: ইশরাক
‘ডিআইজির বাড়ি’ বলে অভয় দেওয়া হয় আমন্ত্রিতদের
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ
ম্যাজিস্ট্রেসি ছেড়ে রাজনীতিতে, সালাহউদ্দিনের একাল-সেকাল
সুন্দরবনের হিরণ পয়েন্ট পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
সাইবার সুরক্ষাসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধন হচ্ছে: তথ্যমন্ত্রী
পুরুষের তাকানোকে অপরাধ মনে করে না যে নারী
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০১৬
- 816
Tag :
জনপ্রিয় সংবাদ


























