ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

সেই আসাদ পংপং ১৪ দিনের রিমান্ডে

বাঙালী কণ্ঠ নিউজঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করায় গ্রেপ্তার বাংলাদেশি আসাদুজ্জামান আসাদ ওরফে পংপংকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে গ্রেপ্তার দেখিয়ে গতকাল বুধবার আসাদ পংপংকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হলে আদালত ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত মঙ্গলবার রাত ১১টায় পুলিশ আসাদ পংপংকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করে। তাঁর গ্রেপ্তারের খবরে বাংলাদেশি কমিউনিটির লোকজন আনন্দ প্রকাশ করেন।

কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে আসাদ পংপং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তাঁর জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ভাষায় মন্তব্য করেন।

এ ঘটনায় মর্মাহত হয়ে দুদিন আগে বিএনপির মালয়েশিয়া শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মামুন বিন আবদুল মান্নান বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে কেপং থানায় একটি মামলা দায়ের করেন। তার পরিপ্রেক্ষিতেই আসাদ পংপংকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদ মামুন বিন আব্দুল মান্নান বলছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে ফেসবুকে যে বিভিন্ন ধরণের বাজে মন্তব্য করেছেন, সেজন্য মালয়েশিয়ার বিএনপির পক্ষ থেকে মানহানির অভিযোগে চুঙ্গাইবুলু থানায় মামলাটি দায়ের করেছি।

সূত্রে জানা গেছে, আসাদ পংপংয়ের বাড়ি বরিশাল। তিনি দীর্ঘদিন ধরেই মালয়েশিয়াপ্রবাসী। বিভিন্ন সময়েই ফেসবুক লাইভে এসে তিনি নানা বিষয়ে বিতর্কিত মন্তব্য করে থাকেন।

সূত্রঃ সময়ের কণ্ঠস্বর

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

সেই আসাদ পংপং ১৪ দিনের রিমান্ডে

আপডেট টাইম : ০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুলাই ২০১৮