ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

বৃহস্পতিবার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

বাঙালী কণ্ঠ নিউজঃ দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বৃহস্পতিবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় কোমলমতি শিক্ষার্থীসহ আমরা শিক্ষা পরিবারের সবাই শোকার্ত। এ সময় তিনি সবাইকে শান্ত থাকতে এবং ধৈর্য ধারণ করার আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ওই দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং সড়ক পরিবহনকে সুশৃঙ্খল ও নিরাপদ করার লক্ষ্যে প্রধানমন্ত্রী ইতিমধ্যে কঠোর নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ উদ্যোগ গ্রহণ করেছে এবং দোষীদের গ্রেপ্তার করেছে। দোষীদের সর্বোচ্চ শাস্তির বিষয়ে আইনানুগ কার্যক্রম গ্রহণ অব্যাহত আছে।

প্রসঙ্গত, জাবালে নূর পরিবহনের বাস চাপায় রাজধানীর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ২ শিক্ষার্থী নিহতের ঘটনায় কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছিল শিক্ষার্থীরা। আন্দোলনের মধ্যেই শিক্ষা মন্ত্রণালয় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলো।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

বৃহস্পতিবার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

আপডেট টাইম : ০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১ অগাস্ট ২০১৮