ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

হিলারি ও ট্রাম্প সমানে সমান

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকেই যাচ্ছে হিলারি ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্প। সিএনএন এবং ওআরসি’র সাম্প্রতিক জরিপের ফলাফলে এমনটাই আভাস পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের অন্যতম দুটি অঙ্গরাজ্য পেনসিলভানিয়া এবং কলোরাডোতে চালানো জরিপে দেখা যাচ্ছে, ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনার ব্যবধান মাত্র এক পয়েন্ট। খবর সিএনএনের।

জরিপে দেখা যাচ্ছে, কলোরাডোতে ট্রাম্পের পক্ষে ৪২ শতাংশ ভোটার তাদের সমর্থন জানিয়েছে এবং আর হিলারির পক্ষে রায় দিয়েছেন ৪১ শতাংশ। আর ১৩ শতাংশ ভোট দিয়েছেন লিবারটেরিয়ান পার্টির প্রার্থী গ্যারি জনসন এবং ৩ শতাংশ দিয়েছেন গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনকে।

পেনসিলভানিয়ার জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, হিলারির পক্ষে ৪৫ শতাংশ এবং ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছেন ৪৪ শতাংশ ভোটার। আর ৬ শতাংশ দিয়েছেন জনসন এবং ৩ শতাংশ দিয়েছেন  স্টেইনের পক্ষে।

এই দুই অঙ্গরাজ্যের নতুন এই ফলাফলে স্পষ্টতই বুঝা যাচ্ছে, হিলারি-ট্রাম্পের মধ্যে যুদ্ধটা সমানে সমান।

সোমবার রাতে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাতটায় নিউইয়র্কের হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ে প্রায় ঘণ্টাব্যাপী প্রথম বারের মতো বিতর্কে মুখোমুখি হচ্ছেন হিলারি-ট্রাম্প।

বিতর্ককে সামনে রেখে চালানো জরিপে উভয় রাজ্যেই শিক্ষিত শ্বেতাঙ্গদের মধ্যে স্পষ্টত একটি বিভক্তি লক্ষ্য করা গেছে। পেনসিলভানিয়ায় কলেজ গ্র্যাজুয়েটদের পছন্দের দিক থেকে ট্রাম্পের চেয়ে ক্লিনটন ১১ পয়েন্ট বেশি পেয়েছেন। অপর দিকে কলোরাডোতে হিলারি ১৬ পয়েন্ট বেশি পেয়েছেন। তবে পেনসিলভানিয়ার তুলনামূলক কম শিক্ষিত ভোটাররা ট্রাম্পের পক্ষে ১৯ পয়েন্ট এবং কলোরাডোতে ২২ পয়েন্ট বেশি পেয়েছেন।

কলোরাডোতে লিঙ্গ এবং বয়সের চেয়ে শিক্ষায় বেশি পার্থক্য পরিলক্ষিত হয়েছে । শুধু তাই নয়, এটি বর্ণবাদী পার্থক্যের চেয়েও বেশি। পেনসেলভানিয়ার ভোটারদের মধ্যে লিঙ্গ এবং কলোরাডোয় বর্ণগত পার্থক্য বেশি।

লিবার্টিয়ান পার্টির নেতা জনসন উভয় রাজ্যের তরুণ ভোটারদের প্রতি আবেদন জানিয়েছেন হিলারির বিপক্ষে কাজ করার জন্য। যদিও বয়স্ক ভোটারদের তুলনায় ৪৫ এর কম বয়সী ভোটারদের ট্রাম্পের প্রতি সমর্থন উল্লেখযোগ্য হারে কম। হিলারিরও একই অবস্থা। অন্যদিকে, জনসনের প্রতি তরুণ ভোটারদের সমর্থন কয়েক গুণ বেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

হিলারি ও ট্রাম্প সমানে সমান

আপডেট টাইম : ০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০১৬