ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের তিন প্রজন্মের উত্তরাধিকারের নতুন অধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতার দাবি তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা দিল ইরান ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে ‘সুবিধাজনক সময়ে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাবাহিনী প্রধানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

ধূমপান ত্যাগ করতে সহায়তা করবে ই সিগারেট

ধূমপায়ীদের ক্ষতিকর অভ্যাস ত্যাগ করতে ইলেকট্রনিক সিগারেট সেবনে উৎসাহ দিতে বলেছে যুক্তরাজ্যের রয়েল কলেজ অব ফিজিশিয়ান। তাদের মতে ই সিগারেট, নিয়মিত ধূমপানের চেয়ে নিরাপদ এবং এই ক্ষতিকর অভ্যাস ত্যাগ করতে সহায়ক ভূমিকা পালন করবে।
প্রতিষ্ঠানটির ২০০ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, সঠিকভাবে ই সিগারেট ব্যবহারের মাধ্যমে এটি পৃথিবীজুড়ে লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রার মানের উন্নতি ঘটাতে পারবে। অনেকের মতে ই সিগারেট সেবন ধূমপায়ী হয়ে ওঠার প্রথম ধাপ। তবে রয়েল কলেজ অব ফিজিশিয়ান বলেছে, এমন ধারণা ভিত্তিহীন।
তবে ধূমপায়ীদের ইলেকট্রনিক সিগারেট যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সংস্থা সরবরাহ করবে না। ব্যবহারকারীদের কিনেই ব্যবহার করতে হবে বলে বিবিসি জানিয়েছে। দেশটির চিকিৎসকরা ধূমপান ত্যাগে সহায়তা বিষয়ক সরকারি ছাড়পত্র পেলেই কেবল ই সিগারেট সেবনের প্রেসক্রিপশন দিতে পারবেন। বিবিসি।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল

ধূমপান ত্যাগ করতে সহায়তা করবে ই সিগারেট

আপডেট টাইম : ১১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০১৬