ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী

দক্ষ মানবসম্পদ তৈরি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদের চতুর্থ সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের এ উন্নতিতে অনেকে জিজ্ঞেস করেন উন্নয়নটা আপনারা করলেন কিভাবে? কেউ বলেন ম্যাজিকটা কি? কেউ বলেন বিস্ময়টা কি? এরকম নানা প্রশ্ন আমাকে করেন, আমি শুনি।

একটাই ম্যাজিক, সেটা হলে দেশকে ভালোবাসা, দেশের মানুষকে ভালোবাসা আর দেশের মানুষের কল্যাণ চিন্তা করে কাজ করা। সবাইকে নিজ নিজ জায়গা থেকে দেশের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতাটা ভোগ বা নিজের ভাগ্য গড়ার জন্য না। মানুষের ভাগ্য গড়ার জন্য। এ লক্ষ্য নিয়ে কাজ করছি বলেই কিন্তু সাফল্য আনতে পারছি।

নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, অঙ্গীকার করেছিলাম ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবো। ইতোমধ্যে আমরা অনেক অর্জন করেছি। বিশ্ব মন্দার সময় আমরা সরকার গঠন করলেও আজকে আমরা যথেষ্ট অগ্রগতি করতে সক্ষম হয়েছি। সারা বিশ্ব বাংলাদেশের প্রশংসা করে।

বাংলাদেশের অতীত অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, এক সময় বাংলাদেশকে অবহেলার চোখে দেখতো। মনে করতো বাংলাদেশ মানে সবার কাছে হাত পাতবো, ভিক্ষা চাইবো, আর চলবো। কিন্তু এখন আর বাংলাদেশকে কেউ সেভাবে চিন্তা করে না। বাংলাদেশ যে কিছু করতে পারে এটা আমরা প্রমাণ করতে পেরেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০২:২০ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০১৬