ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

পূজার সাজে ফুটিয়ে তুলুন ব্যক্তিত্ব

আসছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। যদিও এই পূজার ব্যাপ্তি ১০ দিন, কিন্তু মূল আকর্ষণ ষষ্ঠ থেকে দশমী পর্যন্ত। আর পূজার এই পাঁচদিনে ভিন্ন ভিন্ন ভাবে নিজেকে উপস্থাপনের চেষ্টা করেন সৌন্দর্য পিপাসুরা।

এ সময় কেউ কেউ শাড়ি পড়লেও অনেকেই বেছে নেন কামিজ-সালোয়ার। তবে যে পোশাকই হোক না কেন, নিজের আকর্ষণীয় এবং ভিন্নভাবে উপস্থাপনের জন্য মানানসই সাজের বিকল্প নেই।

এক্ষেত্রে পারফেক্ট আই মেকআপ আপনার সৌন্দর্য ও ব্যক্তিত্বে যোগ করতে পারে ভিন্নমাত্রা। পোশাকের সঙ্গে চোখের মেকআপের সামঞ্জস্য না হলে পুরো সাজটাই মাটি হয়ে যেতে পারে। আবার নেলপলিশও চোখের মেকআপের মতোই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই পোশাক অনুযায়ী নেলপলিশ বাছাই করাও সমান জরুরি।

মনে রাখবেন, ঝলমলে পোশাকের আড়ালে নখের সৌন্দর্যও মানুষের দৃষ্টি কাড়ে। তাই সামান্য নেলপলিশের অযত্নের কারণে আপনার সাজটাই বিগড়ে যেতে পারে। কাজেই নিজের সাজে ভিন্নমাত্রা আনতে পোশাকের সঙ্গে মানানসই চোখের মেকআপ আর ম্যাচিং নেলপলিশ ব্যবহার করুন।

এক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলুন-
আই মেকআপের সময় মনে রাখবেন ছিমছাম হালকা শেডের পোশাকের সঙ্গে আই মেকআপ হওয়া চাই গর্জিয়াস। সেক্ষেত্রে ব্ল্যাক, গ্রে কিংবা ব্রাউন আইশ্যাডো ট্রাই করতে পারেন। আইশ্যাডোর পর আইলাইনার দিয়ে আইলাইন এঁকে নিন। মাঝামাঝি জায়গায় একটু বেশি গাঢ় করে এঁকে নিন। নিচের পাতার ক্ষেত্রে আই পেন্সিল ব্যবহার করুন। অবশেষে মাসকারার ঘন প্রলেপ লাগিয়ে নিন।

কালো বা ধূসর রংয়ের পোশাকের সঙ্গে চোখে আনুন শিমার লুক। শিমার লুক আনার জন্য ডার্ক এবং লাইট দু ধরনের আইশ্যাডো মিশিয়ে লাগান। ফর্মাল পোশাকের সঙ্গে হালকা চোখের মেকআপ ব্যবহার করুন।

নেলপলিশ আপনার স্টাইল স্টেটমেন্টের আরেকটি জরুরি অংশ। পোশাকের সঙ্গে মানানসই নেলপলিশ আপনার ব্যক্তিত্বকে অনন্য করে তুলবে। হালকা শেডের পোশাকের সঙ্গে একটু গর্জিয়াস টাচ যোগ করার জন্য কালো, ব্রাউন বা চকোলেট শেড ব্যবহার করতে পারেন। যাদের গায়ের রং শ্যামলা তারা ট্রাই করতে পারেন গোলাপি বা বেগুনি শেড। খেয়াল রাখবেন, পলিশের রং যেন বেমানান না হয়ে যায়।

অনেকেই মনে করেন পোশাকের সঙ্গে একেবারে রং মিলিয়ে নেলপলিশ পরলে তবেই দেখতে ভালো লাগে, এটি ঠিক নয়। পোশাক গাঢ় রংয়ের হলে নিউট্রাল শেডের নেলপলিশ বেছে নিন। লাল শাড়ির সঙ্গে লাল লিপস্টিক আর নেলপলিশ খুব বেমানান লাগবে। গায়ের রং চাপা হলে হালকা শেডের নেলপলিশ এড়িয়ে চলুন। এর বদলে গাঢ় ম্যাট নেলপলিশ ব্যবহার করুন। আর যারা কোনো রকম এক্সপেরিমেন্ট করতে চান না, তারা চোখ বন্ধ করে বেছে নিন ন্যাচারাল শেডস।

খেয়াল রাখবেন যেসব বিষয়-
কখনো পোশাকের সঙ্গে হুবহু ম্যাচিং আইশ্যাডো বেছে নেবেন না। তাতে দেখতে একেবারেই ভালো লাগে না।

যাদের চোখ ছোট তারা ডার্ক আইশ্যাডো ট্রাই করুন। আর বড় চোখের জন্য বেছে নিন লাইট আইশ্যাডো।

চোখের পাতা ছোট হলে লং ল্যাশ মাসকারা ব্যবহার করুন। আর চোখের পাতা যদি পাতলা হয় সেক্ষেত্রে ট্রাই করতে পারেন ভলিউম মাসকারা।

রাতের অনুষ্ঠানে অনায়াসে আপনি করতে পারেন স্মোকি আই মেকআপ।

কারো পছন্দ যদি হয় রেড ড্রেস, তারা আই মেকআপে একটু সাহসী হতেই পারেন। ব্ল্যাক লাইনার দিয়ে গাঢ় করে ল্যাশ লাইন এঁকে নিন। ডার্ক মাসকারা ব্যবহার করুন। আই ল্যাশ কার্ল করতে পারেন বা আই ল্যাশ ছোট হলে ফলস ল্যাশ ট্রাই করুন। পোশাকের সঙ্গে মানিয়ে গ্রিন, গ্রে, ব্লুর শেডগুলোও ব্যবহার করতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

পূজার সাজে ফুটিয়ে তুলুন ব্যক্তিত্ব

আপডেট টাইম : ০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০১৬