ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা কঙ্গনার ‘সস্তা কপি’ মন্তব্যের পর তাপসীর রহস্যময় পোস্ট বিয়ের প্রলোভনে আসা যুবতীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নির্দিষ্ট দিনেই হচ্ছে সিলেটের বিয়ানীবাজারের সেই নৌকাবাইচ প্যারিসে আলোচনা সভা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জামা-কাপড় কিনে এনেই পরছেন? ডেকে আনছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২২ দিনে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলার পেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রীপেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী

শিক্ষকতায় মেধাবীদের আকৃষ্ট করতে উদ্যোগ নিয়েছে সরকার

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার শিক্ষকতা পেশায় মেধাবীদের আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে। প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে ক্লাসরুম আকর্ষণীয় করে তুলতেই সরকার এ উদ্যোগ নিয়েছে।

আজ শনিবার রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে নবনিযুক্ত প্রভাষকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

ক্লাসরুম শিক্ষাদান পদ্ধতিতে নানা আধুনিক প্রযুক্তির ব্যবহার শিক্ষকতা পেশায় এখন নতুন মাত্রা যোগ করেছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বায়নের উপযোগী করে নতুন প্রজন্মকে গড়ে তুলতে আমাদেরও প্রয়োজন আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন বিশ্বমানের শিক্ষক। আর সে লক্ষ্যেই বর্তমান সরকার মেধাবীদের শিক্ষকতা পেশায় নিয়ে আসতে কাজ করে যাচ্ছে।

৩৪তম বিসিএসের মাধ্যমে গত ১ জুন শিক্ষা ক্যাডারে যোগদানকৃত ৭৫৮ জন প্রভাষককে চাকরি সম্পর্কিত বিষয়াদি অবহিত করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালনরত অতিরিক্ত সচিব এ এস মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান এ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা

শিক্ষকতায় মেধাবীদের আকৃষ্ট করতে উদ্যোগ নিয়েছে সরকার

আপডেট টাইম : ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০১৬